Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

শুধু কলকাতাই নয়, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আরও চার সিপি বদল

শুধু কলকাতাই নয়, জানিয়ে রাখা দরকার, রাজ্যের আরও চারটি পুলিশ কমিশনারেটেও (Police Commissioner) বদল আনা হয়েছে। ভোটের আগে এই রদবদল যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

শুধু কলকাতাই নয়, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আরও চার সিপি বদল

মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 30 January 2026 21:41

দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা (WB Assembly Election) নির্বাচনের আগে রাজ্য পুলিশের (West Bengal Police) শীর্ষস্তরে বড়সড় রদবদল হয়ে গেল। কলকাতার নতুন পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) হিসেবে আইপিএস সুপ্রতিম সরকারের (Supratim Sarkar IPS) দায়িত্ব নেওয়ার খবর প্রথম প্রকাশ করেছিল দ্য ওয়াল (The Wall)। তবে শুধু কলকাতাই নয়, জানিয়ে রাখা দরকার, রাজ্যের আরও চারটি পুলিশ কমিশনারেটেও (Police Commissioner) বদল আনা হয়েছে। ভোটের আগে এই রদবদল যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হাওড়া পুলিশের কমিশনার পদ থেকে প্রবীণ ত্রিপাঠীকে সরিয়ে পাঠানো হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি হিসেবে। সেখানকার বর্তমান সিপি মুরলীধর শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের।

এ দিকে, চন্দননগর পুলিশ কমিশনার (Chandannagar Police) পদে থাকা অমিত পি জাভালগিকে পাঠানো হয়েছে বর্ধমান রেঞ্জের আইজি হিসেবে। বিধাননগরের সিপি শ্রী মুকেশকে দায়িত্ব দেওয়া হয়েছে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর রেঞ্জের আইজি পদে।

হাওড়া পুলিশ (Howrah Police) কমিশনারেটের নতুন কমিশনার হচ্ছেন আইপিএস আকাশ মাগারিয়া। তিনি এত দিন ডিআইজি, প্রেসিডেন্সি পদে কর্মরত ছিলেন।

আরও একটি গুরুত্বপূর্ণ বদল হল, সুন্দরবন পুলিশ (Sundarban) জেলার এসপি কোটেশ্বর রাওকে সরিয়ে নিয়ে গিয়ে দায়িত্ব দেওয়া হল চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার হিসেবে। ভোটের আগে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতেই এই রদবদল— এমনটাই মনে করছে প্রশাসনিক মহল। রাজ্য পুলিশের শীর্ষস্তরে এই পুনর্বিন্যাস যে আসন্ন বিধানসভা নির্বাচনের কৌশলগত প্রস্তুতিরই অংশ, তা বলার অপেক্ষা রাখে না।

বস্তুত, ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) আইপ্যাক (I Pac) মামলার শুনানি রয়েছে। তার ঠিক আগে কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) পদ থেকে মনোজ ভার্মাকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মনোজকে সরিয়ে কলকাতার পুলিশ কমিশনার করা হয়েছে আইপিএস অফিসার সুপ্রতীম সরকারকে। অতীতে বামফ্রন্ট (CPIM) জমানায় বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) আস্থাভাজন আইপিএস অফিসার ছিলেন সুপ্রতীম। বর্তমান সরকারের আমলে আইপিএস অফিসার রাজীব কুমারের সঙ্গে তাঁর আস্থার সম্পর্ক বলে সরকারি মহলে আলোচনা রয়েছে। বড় কথা হল, অনেক দিন পর কলকাতার নগরপাল হলেন একজন বাঙালি পুলিশ কর্তা।


```