Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

ফের রাজ্যে ডেঙ্গির বলি! ভাটপাড়ার তরুণের মৃত্যুতে পুরসভার বিরুদ্ধেই ক্ষোভ খোদ কাউন্সিলরের

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া জুড়ে এখন ডেঙ্গি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে! শনিবার আবীর সাহা নামে এক উনিশ বছরের তরুণের ডেঙ্গিতে (Young Man Died For Dengue) মৃত্যু হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়। মৃত তরুণের বাড়ি পুরসভার ১০ নম্বর

ফের রাজ্যে ডেঙ্গির বলি! ভাটপাড়ার তরুণের মৃত্যুতে পুরসভার বিরুদ্ধেই ক্ষোভ খোদ কাউন্সিলরের

শেষ আপডেট: 27 November 2022 10:54

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া জুড়ে এখন ডেঙ্গি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে! শনিবার আবীর সাহা নামে এক উনিশ বছরের তরুণের ডেঙ্গিতে (Young Man Died For Dengue) মৃত্যু হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়।

মৃত তরুণের বাড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে (Bhantpara Municipality)। কয়েকদিন ধরে জ্বর, মাথা ব্যাথায় ভুগছিলেন ওই তরুণ। মৃত্যুর খবর পেয়ে এলাকার কাউন্সিলর সত্যেন রায় ওই তরুণের বাড়িতে পৌঁছলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভও দেখান। তাঁরা পুরসভার উদাসীনতাকে ছেলের মৃত্যুর জন্য দায়ী করেছেন।

উপস্থিত থেকেও কেষ্টর এলাকায় বিজেপির কর্মসূচি এড়ালেন মিঠুন

এরপরেই পুরসভা ও হাসপাতাল পরিষেবার বিরুদ্ধেও ক্ষোভে উগরে দেন খোদ তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়। তাঁর অভিযোগ, হাসপাতালে ডেঙ্গির চিকিৎসার জন্য উপযুক্ত পরিকাঠামো নেই। ডেঙ্গি প্রতিরোধে পুরসভা কোনও উদ্যোগ নিচ্ছে না। তাতে ভাটপাড়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । রাজ্য সরকারের থেকে ডেঙ্গি প্রতিরোধের জন্য টাকা এলেও সেই টাকা কাজে লাগানো হচ্ছে না। তাঁর আরও অভিযোগ, বকলমে পুরসভা চালাচ্ছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তাঁর জন্যই পুরসভার কাজে ব্যাঘাত ঘটছে। যদিও ভাটপাড়ার উপ পুরপ্রধান দেবজ্যোতি ঘোষের দাবি ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।

একই বিষয় নিয়ে সরব বিজেপিও। ভাটপাড়া মণ্ডল সভাপতি প্রদ্যুৎ ঘোষ জানান, কোনওভাবেই নিয়ন্ত্রণে নেই ভাটপাড়া পুর এলাকার ডেঙ্গি পরিস্থিতি। তিনিও বিষয়টির জন্য পুরসভার উদাসীনতাকে দায়ী করেছেন।


```