দ্য ওয়াল ব্যুরো: কাঠ মাফিয়া দের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল বন দফতরের টাস্ক ফোর্স। উদ্ধার করা হয়েছে প্রায় ৭ লক্ষ টাকার শাল কাঠ। তবে কেউ গ্রেফতার হয়নি।
বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে কালিম্পং এর নোয়াম রেঞ্জ এর তুড়িবাড়ি গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় সাত লক্ষ টাকার শাল কাঠের লগ।
গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই নিয়ে গত তিন দিনে ১২ লক্ষ টাকার শাল কাঠ উদ্ধার করল বনদপ্তরের স্পেশাল টাস্ক ফোর্স।