Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

মোদীর 'বেস্ট স্টেট' সম্মান ফের পেল মমতার বাংলা, এবার স্বীকৃতি কীসে

দ্য ওয়াল ব্যুরো: ফের নরেন্দ্র মোদী সরকারের 'বেস্ট স্টেট' সম্মান (Best State honor) পেল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal government)। এবার জমি সংক্রান্ত তথ্য আধুনিক উপায়ে সংরক্ষণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বেছে নিয়েছে নরেন্দ্র মো

মোদীর 'বেস্ট স্টেট' সম্মান ফের পেল মমতার বাংলা, এবার স্বীকৃতি কীসে

শেষ আপডেট: 20 July 2023 11:27

দ্য ওয়াল ব্যুরো: ফের নরেন্দ্র মোদী সরকারের 'বেস্ট স্টেট' সম্মান (Best State honor) পেল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal government)। এবার জমি সংক্রান্ত তথ্য আধুনিক উপায়ে সংরক্ষণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বেছে নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার।

শুধু রাজ্য সরকার (Best State honor) নয়, বাঁকুড়া, হাওড়া, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাও এই কাজে বিশেষ কৃতিত্বের পুরস্কার পেয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার প্রাপ্তির খবর একটু আগে টুইট করেছেন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে এজন্য শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকার সর্বদা সরকারি নথিপত্র সংরক্ষণে গুরুত্ব দিয়ে এসেছে।

জমির নথি সুরক্ষিত রাখা বরাবরই মস্ত বড় চ্যালেঞ্জ। নাগরিকের নানা অধিকারের এটি একটি। জমি সংক্রান্ত নথির বিভ্রান্তির কারণে বহু মানুষ সমস্যায় পড়েন। এখন ডিজিটাইজেশনের ফলে সমস্যা অনেকটাই দূর হয়েছে।

পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজ্যেই পর্যায়ক্রমে জমিজমা সংক্রান্ত নথি ডিজিটাজেশনের কাজ শুরু হয়েছে। সেই কাজে বাংলার অগ্রগতি উল্লেখযোগ্য।

প্রসঙ্গত, এর আগে বেশ কিছু সামাজিক প্রকল্পে ভাল নজির তৈরি করে রাজ্য সরকার কেন্দ্রের পুরস্কার পেয়েছে।

শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে পারবে পুলিশ, আদালতের অনুমতি লাগবে না: হাইকোর্ট


```