Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

ভাসবে উত্তরবঙ্গ, ঘেমেনেয়ে নাকাল হবেন দক্ষিণের বাসিন্দারা? আগামী ক'দিন কেমন থাকবে আবহাওয়া

দ্য ওয়াল ব্যুরো: এই বছর এমনিতেই বর্ষা দেরিতে ঢুকে ছিল রাজ্যে (West Bengal monsoon)। কিন্তু তারপরেও উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের মানুষ ভারী বর্ষণ থেকে এক প্রকার বঞ্চিতই বলা যায়। যদিও গত কয়েক দিনে হালকা মাঝারি বৃষ্টিতে ভিজেছে

ভাসবে উত্তরবঙ্গ, ঘেমেনেয়ে নাকাল হবেন দক্ষিণের বাসিন্দারা? আগামী ক'দিন কেমন থাকবে আবহাওয়া

শেষ আপডেট: 9 August 2023 04:20

দ্য ওয়াল ব্যুরো: এই বছর এমনিতেই বর্ষা দেরিতে ঢুকে ছিল রাজ্যে (West Bengal monsoon)। কিন্তু তারপরেও উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের মানুষ ভারী বর্ষণ থেকে এক প্রকার বঞ্চিতই বলা যায়। যদিও গত কয়েক দিনে হালকা মাঝারি বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। গতকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত জেলায় জেলায় চলেছে বৃষ্টি। তবে এবার বৃষ্টি কমতে চলেছে দক্ষিণের জেলাগুলিতে। বৃষ্টি বাড়বে উত্তরে (rain forecast)।

বর্তমানে মৌসুমী অক্ষরেখা আরও খানিকটা উত্তরে এগিয়ে গোরখপুর ও কোচবিহারের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এছাড়া উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে (weather report)।

আজ বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং দুই বর্ধমান জেলায়।

বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ দুইই কমবে। যদিও রবিবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। (rain forecast)

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলায় আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কলকাতায় বুধবার সকাল থেকেই রোদ উঠেছে। যদিও সূর্যের তেজ কম। বুধবার থেকে ক্রমশই বৃষ্টি কমবে কলকাতায়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। রোদের পাশাপাশি মেঘেরও দেখা মিলবে শহরের আকাশে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই কলকাতায়। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার দুপুরে শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫.১ মিলিমিটার।

চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান, উচ্ছ্বসিত কালাম-সারাভাইরা! তাঁদের অবদান তো কম ছিল না


```