Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

হাতি কীভাবে স্নান করে! শুধু দেখা নয়, সেলফিও তুলবেন? ডুয়ার্সে বন দফতরের বিশেষ চমক

মূর্তি নদীর ধার, জঙ্গল সাফারি ও পাখিদের কিচিরমিচিরের সঙ্গে অ্যাড হল সেলফি জোন।

হাতি কীভাবে স্নান করে! শুধু দেখা নয়, সেলফিও তুলবেন? ডুয়ার্সে বন দফতরের বিশেষ চমক

শেষ আপডেট: 3 October 2024 19:06

দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে নিম্নচাপ। যার জেরে বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে। পুজোর আগে ভাসছে উত্তরবঙ্গও। দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক রাস্তায় ধস, জলস্তর বাড়ছে তিস্তার। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে ঘুরতে যেতে চান এমন মানুষজনের পছন্দের তালিকায় প্রথমেই উঠে আসছে ডুয়ার্সের নাম। সবুজে ঘেরা শান্ত পরিবেশ, পশু-পাখির সঙ্গে নিরালায় সময় কাটানোর হাতছানি। কেই বা মিস করতে চায়। সঙ্গে বৃষ্টি হল উপরিপাওনা। 

পর্যটকদের ভিড় বাড়ছে ডুয়ার্সে তাই এই জায়গাকে আরও মনোরম ও আকর্ষণীয় করে তুলতে এবার হাতির সঙ্গে সেলফি তোলার ব্যবস্থা হল গরুমারায়। 

মূর্তি নদীর ধার, জঙ্গল সাফারি ও পাখিদের কিচিরমিচিরের সঙ্গে অ্যাড হল সেলফি জোন। ধূপঝোড়ায় তৈরি হয়েছে এটি। হাতিদের সঙ্গে তোলা যাবে সেলফি। সঙ্গে দেখা যাবে হাতিদের স্নানও।

জঙ্গল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সেলফি তোলা গেলেও হাতিদের কোনওভাবেই বিরক্ত করা যাবে না। ছবি তোলার সময়ে হাতিদের গায়ে হাতও দেওয়া যাবে না। 

পুজোর ছুটিতে যারা ডুয়ার্স যাওয়ার প্ল্যান করছেন, তাঁরা এই সেলফি জোনে ছবি তোলার জন্য টিকিট অনলাইন ও অফলাইন দু'ভাবেই কাটতে পারেন। সেলফি তোলার সঙ্গেই এই টিকিটে মূর্তি নদীতে হাতিদের স্নানও দেখা যাবে। 

এছাড়াও শুধুমাত্র পুজোর জন্য এই প্যাকেজে আদিবাসী নৃত্য দেখার ব্যবস্থাও করা হয়েছে।


```