Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

টেট নিয়ে যুদ্ধ-প্রস্তুতি, মোবাইল-স্মার্ট ওয়াচ নিষিদ্ধ, স্কুলকে ঘড়ি লাগানোর নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১১ ডিসেম্বর টেট (TET) তথা টিচার্স এলিজিবিলিটি টেস্ট। তা নিয়ে নজিরবিহীন প্রস্তুতিতে নবান্ন ও শিক্ষা দফতর। অনিয়ম, টুকলি, দুর্নীতি রুখতে এক প্রকার যেন যুদ্ধের আয়োজন। যাতে আগামী দিনে আইন-আদালতে স্বচ্ছতা নিয়ে কোনও প্রশ্ন

টেট নিয়ে যুদ্ধ-প্রস্তুতি, মোবাইল-স্মার্ট ওয়াচ নিষিদ্ধ, স্কুলকে ঘড়ি লাগানোর নির্দেশ

শেষ আপডেট: 24 November 2022 13:45

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১১ ডিসেম্বর টেট (TET) তথা টিচার্স এলিজিবিলিটি টেস্ট। তা নিয়ে নজিরবিহীন প্রস্তুতিতে নবান্ন ও শিক্ষা দফতর। অনিয়ম, টুকলি, দুর্নীতি রুখতে এক প্রকার যেন যুদ্ধের আয়োজন। যাতে আগামী দিনে আইন-আদালতে স্বচ্ছতা নিয়ে কোনও প্রশ্ন তোলার সুযোগ না থাকে।

বৃহস্পতিবার এ ব্যাপারে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নবান্নে বৈঠক ডেকেছিলেন। ওই বৈঠকের পর একটি বিস্তারিত নির্দেশিকা পাঠানো হচ্ছে জেলায় ও স্কুলগুলিকে। তাতে বলা হয়েছে—

  • গোটা রাজ্যে মোট ১৪৫৩টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
  • টেটের দিন সমস্ত পরীক্ষাকেন্দ্রে ভিডিওগ্রাফি করতে হবে। এ ব্যাপারে বিস্তারিত গাইডলাইন পাঠাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
  • পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে।
  • পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকায় কোনও জেরক্সের দোকান খোলা রাখা যাবে না।
  • মোবাইল, স্মার্ট ওয়াচ বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
  • স্কুলগুলিকে এ জন্য বলা হয়েছে, ক্লাসরুমে বড় ঘড়ির বন্দোবস্ত করতে।
  • পরীক্ষাকেন্দ্রে মিডিয়ার কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না।
  • পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছনো ও উত্তরপত্র নিয়ে যাওয়ার জন্য যথাযথ সংখ্যায় পুলিশ ও এসকর্ট রাখতে হবে।
  • পরীক্ষার দিন পর্যাপ্ত সংখ্যায় গণপরিবহণের ব্যবস্থা রাখতে হবে।
  • স্বাস্থ্য দফতরকে বলা হয়েছে পরীক্ষাকেন্দ্রগুলিতে যেন পর্যাপ্ত সংখ্যায় স্বাস্থ্যকর্মী থাকেন। যাতে আপৎকালীন প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করতে পারেন।
  • বিদ্যুৎ দফতরকে বলা হয়েছে পরীক্ষার সময়ে অর্থাৎ দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় থাকে।
  • পরীক্ষাকেন্দ্রের আশপাশে লাউডস্পিকার, জোরে বাঁশি, হর্ন বাজানো যাবে না।
  • এছাড়াও টেট পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয়, সে জন্য দু'টি কমিটি গঠন করেছে স্কুল দফতর। একটি হল ডিস্ট্রিক্ট লেভেল কোঅর্ডিনেশন কমিটি, অন্যটি সাব-ডিভিশনাল কোঅর্ডিনেশন কমিটি।

একাধিক ধারালো ছুরি দিয়ে শ্রদ্ধার দেহ কেটেছিল আফতাব! অস্ত্রের সংখ্যা জানাল পুলিশ


```