Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

স্থানীয় বিধায়ককে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে ফ্লেক্স ভাতারে, তৃণমূলের কাজিয়া ফের প্রকাশ্যে

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শাসকদলে থেকেও বেসুরো গাইছেন দলের অনেকেই। গোটা রাজ্যেই ধরা পড়ছে এমন ছবি। ভাতারেও বর্তমান বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে দলে। তাঁর কাজে সন্তুষ্ট নন অনেকেই। কেউ কেউ আবার প্রার্থীপদেরও দাবিদার। সোমবার সকালে ‘বহিরা

স্থানীয় বিধায়ককে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে ফ্লেক্স ভাতারে, তৃণমূলের কাজিয়া ফের প্রকাশ্যে

শেষ আপডেট: 15 February 2021 14:48

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শাসকদলে থেকেও বেসুরো গাইছেন দলের অনেকেই। গোটা রাজ্যেই ধরা পড়ছে এমন ছবি। ভাতারেও বর্তমান বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে দলে। তাঁর কাজে সন্তুষ্ট নন অনেকেই। কেউ কেউ আবার প্রার্থীপদেরও দাবিদার। সোমবার সকালে ‘বহিরাগত বিধায়ক’ লেখা ফ্লেক্স নজরে এল পূর্ব বর্ধমানের ভাতারে। প্রাক্তন বিধায়ক অবশ্য যেই প্রার্থী হোন তাঁকে সমর্থন করবেন জানিয়েছেন। ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল এখানকার ভূমিপুত্র নন। তিনি আউশগ্রামের বাসিন্দা। ২০১৬ সালে প্রাক্তন এই যুবনেতা এই কেন্দ্র থেকে জয়ী হন। এলাকায় তার কর্মকাণ্ড নিয়ে দলে মতবিরোধ রয়েছে। এলাকার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা বা এখানকার দোর্দন্ডপ্রতাপ নেতা মানগোবিন্দ অধিকারীর সঙ্গেও তাঁর সুর মেলে না বলেও অভিযোগ। এই পরিস্থিতিতেই সোমবার সকালে হঠাৎই কিছু ছাপানো ফ্লেক্স নজরে পড়ে ভাতারের বেশ কিছু জায়গায়। তাতে লেখা  ‘এলাকার উন্নয়নের স্বার্থে স্থানীয় বিধায়ক চাই। বহিরাগত দূর হটো।’ এরপরেই জল্পনা বাড়তে থাকে। দলের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা এলাকার প্রবীণ নেতা। তিনি দু’বার সাংবাদিকদের প্রতিক্রিয়া দেন। প্রথমে বলেন, ‘কারও অসুবিধা হয়ে থাকতে পারে। তাঁরাই হয়তো পোস্টার দিয়েছেন। আসলে তো সবাই ভূমিপুত্রকেই বিধায়ক হিসেবে চায়।’’ পরে অবশ্য বাড়িতে বসে তিনি বলেন, ‘‘আমি জানি না কারা এটা করেছেন। তবে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের পুরোনো গৌরব ফিরিয়ে আনতে চান। যেই প্রার্থী হোন আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলকে জয়ী করানোর চেষ্টা করা উচিত।’’ স্থানীয় বিজেপি নেতা রাজকুমার হাজরা বলেন, ‘‘এই সাড়ে ন’বছর দুই বিধায়কই কোনও কাজ করেনি। দুর্নীতি করেছেন। বর্তমান বিধায়ক ভাতারে সময় দেন না। এই পোস্টার নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। এটা ওঁদের চারটে গোষ্ঠীর কেউ করেছে। বিজেপিই সারা রাজ্যে জিতবে।’’  

```