Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

লালবাঁধের কনকনে জলে ২০২১ টি ডুব দিয়ে বর্ষবরণ করলেন বিষ্ণুপুরের যুবক

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: স্বাভাবিক নিয়মে পুরোনোকে বিদায় জানিয়ে নিজেদের মতো করে নতুন বছরকে স্বাগত জানালেন সবাই। বাঁকুড়ার বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত কিন্তু বরাবরের মতো এ বারও হাঁটলেন অন্য পথে। লালবাঁধের কনকনে ঠান্ডা জলে ২০২১ টি ডুব দিয়ে ন

লালবাঁধের কনকনে জলে ২০২১ টি ডুব দিয়ে বর্ষবরণ করলেন বিষ্ণুপুরের যুবক

শেষ আপডেট: 2 January 2021 05:20

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: স্বাভাবিক নিয়মে পুরোনোকে বিদায় জানিয়ে নিজেদের মতো করে নতুন বছরকে স্বাগত জানালেন সবাই। বাঁকুড়ার বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত কিন্তু বরাবরের মতো এ বারও হাঁটলেন অন্য পথে। লালবাঁধের কনকনে ঠান্ডা জলে ২০২১ টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন তিনি। বিগত ছ'বছরের মতো এবারও বছরের প্রথম দিনে সাত সকালে নতুন বছরকে স্বাগত জানাতে তিনি হাজির হয়ে যান শহরের লালবাঁধে। অভিনব এই বর্ষবরণ দেখতে লালবাঁধের পাড়ে তখন হাজির ছিলেন অসংখ্য মানুষ। করতালির মধ্য দিয়ে সদানন্দ দত্তকে উৎসাহিত করছিলেন তাঁরা। মাত্র ৪৫ মিনিট সময়ে লালবাঁধের কনকনে ঠাণ্ডা জলে ২০২১ টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন সদানন্দ। লালবাঁধের হীম শীতল জলে একটানা ডুব দিয়ে উপরে ওঠে সদানন্দ দত্ত বলেন, ‘‘২০২১ টি ডুব দিয়ে নিজের মতো করে নতুন বছরকে স্বাগত জানালাম। গিনেজ বুকে নাম তোলার ইচ্ছে রয়েছে আমার। কিন্তু কোথায় কী ভাবে যোগাযোগ করতে হবে কিছুই জানা নেই।’’ এই কাজে প্রশাসনিক সাহায্য চান বিষ্ণুপুরের বাসিন্দা বছর ৩৫ এর এই যুবক। নতুন বছরে মন্দির নগরীতে বেড়াতে এসে অভিনব এই মুহূর্তের সাক্ষী থাকতে পেরে খুশি পর্যটকেরাও। ডানকুনি থেকে আসা পিয়াসা দে সরকার বলেন, ‘‘অনেক দিন পর বাইরে বেরিয়ে বিষ্ণুপুর বেড়াতে এসেছিলাম। বছরের প্রথম দিন লালবাঁধের পাড়ে দাঁড়িয়ে এমন অভিনব বর্ষবরণের সাক্ষী থাকব ভাবতে পারিনি।

```