Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

ফের এসএসসি-তে নিয়োগে দুর্নীতির অভিযোগ, আদালতে গেলেন ৩২ চাকরিপ্রার্থী

দ্য ওয়াল ব্যুরো : রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের (SSC) বিরুদ্ধে অতীতে বার বার অভিযোগ উঠেছে নিয়োগের স্বচ্ছতা নিয়ে। এবার এসএসসি-র বিরুদ্ধে ১১ দফার অভিযোগ আনলেন ৩২ জন চাকুরিপ্রার্থী। তাঁরা সকলেই চাকরি পাওয়ার অপেক্ষায় ছিলেন। মামলাকারীদের অভিযোগ

ফের এসএসসি-তে নিয়োগে দুর্নীতির অভিযোগ, আদালতে গেলেন ৩২ চাকরিপ্রার্থী

শেষ আপডেট: 3 February 2022 16:44

দ্য ওয়াল ব্যুরো : রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের (SSC) বিরুদ্ধে অতীতে বার বার অভিযোগ উঠেছে নিয়োগের স্বচ্ছতা নিয়ে। এবার এসএসসি-র বিরুদ্ধে ১১ দফার অভিযোগ আনলেন ৩২ জন চাকুরিপ্রার্থী। তাঁরা সকলেই চাকরি পাওয়ার অপেক্ষায় ছিলেন। মামলাকারীদের অভিযোগ, আইন মেনে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি। শূন্যপদ কমিয়ে দেওয়া হয়েছে। কাট অফ মার্কস (Cut of marks) জানানো হয়নি। এমন কয়েকজন চাকরিপ্রার্থীর নাম তালিকায় স্থান পেয়েছে যাঁরা পরীক্ষাতেই বসেননি। মামলাকারীদের (Litigants) থেকেও যাঁরা কম নম্বর পেয়েছেন তাঁদের নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার মামলার শুনানি চলাকালীন মামলাকারীদের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন, রুল ১২-র (৬,৭,৮) বলা আছে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি কে কত নম্বর পেয়েছেন তার পূর্ণ তথ্য দিয়ে তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন শুধুমাত্র একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে কারও প্রাপ্ত নম্বর উল্লেখ করা নেই। এসএসসির আইনজীবী সুতনু পাত্র বলেন, মামলাকারীরা দেরি করে আদালতে এসেছেন। প্রত্যেকটি অভিযোগের ভিত্তিতে তাঁরা হলফনামা জমা দিতে প্রস্তুত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মামলার পরবর্তী শুনানি আগামী ২২ মার্চ।

```