Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে পার্থর বাড়ির সামনে বিক্ষোভ এসএসসি চাকরিপ্রার্থীদের, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাত দশটা নাগাদ আচমকা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন এসএসসি চাকরিপ্রার্থীরা। ব‍্যারিকেড পেরিয়ে তাঁর সঙ্গে দেখা করতে চান বিক্ষোভকারীরা। কিন্তু পার্থবাবু তাঁদের সঙ্গে দেখা করেন

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে পার্থর বাড়ির সামনে বিক্ষোভ এসএসসি চাকরিপ্রার্থীদের, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে

শেষ আপডেট: 20 September 2021 05:59

দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাত দশটা নাগাদ আচমকা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন এসএসসি চাকরিপ্রার্থীরা। ব‍্যারিকেড পেরিয়ে তাঁর সঙ্গে দেখা করতে চান বিক্ষোভকারীরা। কিন্তু পার্থবাবু তাঁদের সঙ্গে দেখা করেননি। বিক্ষোভকারীদের দাবি, ২০১৯ সালে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী, কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পালন করেননি। তাই নাকতলায় তাঁর বাড়ির সামনে হাজির হন শ'খানেক এসএসসি চাকরিপ্রার্থী। প্রথমে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। পুলিশ তাদের মারধর করেছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। অবশ্য তা অস্বীকার করেছেন পুলিশের উচ্চপদস্থ অফিসাররা। চাকরিপ্রার্থীদের বক্তব্য, ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মশিক্ষা ও শারীরিকশিক্ষা বিষয়ক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁরা প্যানেলভুক্ত হয়েছিলেন। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত আসনের দাবিতে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত দীর্ঘ ২৯ দিন ধর্মতলায় যুব ছাত্র অধিকার মঞ্চের অনশনে সামিল হয়েছিলেন তাঁরা। অনশনমঞ্চে উপস্থিত হয়ে আইন বদল করে মেধা অনুযায়ী চাকরির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৎকালীন শিক্ষামন্ত্রী। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৯০ শতাংশ কার্যকর হলেও কর্মশিক্ষা ও শারীরিকশিক্ষা বিভাগের চাকরিপ্রার্থীরা এখনো বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ। বিক্ষোভকারীরা বলেন, রাজ্য সরকার 'খেলা হবে দিবস' পালন করছে। অথচ আমরা খেলার শিক্ষক হয়েও আমরা চাকরি পাচ্ছি না। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন কথা দিয়েছিলেন, কিন্তু সেই কথা তিনি রাখলেন না। তাই নিজেদের দাবি নিয়ে নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু মন্ত্রীর দেখা মেলেনি বলে জানিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী বাড়ির সামনেই রাতে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেন তাঁরা। ঘটনাস্থলে বাশদ্রোনী থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে কিছু বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যায়।    

```