Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

কাচের বোতলের উপর একপায়ে দাঁড়িয়ে সোফা, টিভি! বিজ্ঞানের শিক্ষকের জাদুতে বিশ্ব রেকর্ড

দ্য ওয়াল ব্যুরো: কোল্ড ড্রিঙ্কসের কাচের বোতলের (Glass bottle) উপর দাঁড়িয়ে আছে হারমনিয়াম, টিভি (TV), এমনকি সোফাও (sofa)! না না, ভাববেন না যে এগুলো খেলনা। মোটেও খেলনা নয়। একদম আসল। কেজি খানেকের এই সব জিনিসপত্র দিব্য উঠে বসে আছে কোল্ড ড্

কাচের বোতলের উপর একপায়ে দাঁড়িয়ে সোফা, টিভি! বিজ্ঞানের শিক্ষকের জাদুতে বিশ্ব রেকর্ড

শেষ আপডেট: 1 August 2022 05:25

দ্য ওয়াল ব্যুরো: কোল্ড ড্রিঙ্কসের কাচের বোতলের (Glass bottle) উপর দাঁড়িয়ে আছে হারমনিয়াম, টিভি (TV), এমনকি সোফাও (sofa)! না না, ভাববেন না যে এগুলো খেলনা। মোটেও খেলনা নয়। একদম আসল। কেজি খানেকের এই সব জিনিসপত্র দিব্য উঠে বসে আছে কোল্ড ড্রিঙ্কসের বোতলের উপরে।

না, এটা কোনও ম্যাজিক নয়, না কোনও ফটোশপ; একদম সোজাসুজি বিজ্ঞানের খেল। আর এই খেল দেখিয়ে গিনেস বুকে নাম তুলে নিয়েছেন ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অধ্যাপক। তাঁর নাম প্রিয়দর্শী মজুমদার। বছর ৪৬-এর এই শিক্ষক ইলেক্ট্রনিক্স পড়ান।

তাঁর কাছ থেকে জানা গিয়েছে, ইজরায়েলের এক জিম প্রশিক্ষক ঘরোয়া জিনিসপত্রকে কোনও একটি বিন্দুর উপর দাঁড় করিয়ে দিচ্ছিলেন। তাঁর ছবি ও ভিডিও ভাইরাল হয়। তাই দেখেই প্রিয়দর্শী বাবুরও ইচ্ছা হয়, এই ব্যালান্সের খেলা আয়ত্ত করতে।

যেমন ভাবা তেমন কাজ। শুরু হয়ে গেল প্র্যাকটিস। কত কাচের বোতল এল, গেল, ভাঙল; কিন্তু প্র্যাকটিস থামল না। এরপর শুরু হল লকডাউন। ব্যস! এবার তো প্রচুর সময়। সেই সময়কে কাজে লাগাতে শুরু করলেন অধ্যাপক। দীর্ঘ চেষ্টার পর সফল হলেন তিনি।

সোজা করে হোক, বা বাঁকা করে, পদার্থবিজ্ঞান পড়া প্রিয়দর্শী বাবু এখন বোতলের উপরে দাঁড় করিয়ে দেন কেজি খানেকের জিনিসপত্র।

প্রিয়দর্শীবাবুর কথায়, এ বিজ্ঞানের খেলা। প্রথমে ইটের উপর জিনিসপত্র রেখে শুরু হয় ব্যালান্স করা। তারপর শুরু হয় কাঁচের বোতলের উপর। এই শিল্পে সাফল্য পেতে ধৈর্য ধরে অভ্যাস আর বিজ্ঞানের জ্ঞান, এই দুটোই একসঙ্গে দরকার।

এখনও পর্যন্ত ১২৫টির মতো জিনিস দিয়ে ব্যালান্সিং আর্ট করেছেন তিনি। ২০২২ সালে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পয়েন্ট ব্যালান্সিং শিল্পী হিসেবে প্রিয়দর্শী মজুমদারের নাম উঠেছে।

অভিষেক নৈতিকতার কথা বলেছিলেন, পরেশ কি মন্ত্রিসভা থেকে বাদ পড়বেন? সঙ্গে আর কে


```