Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

Siuri: 'ভুল ইঞ্জেকশনে' কাটা গেছে হাত! দাবি পরিবারের, সিউড়িতে হেনস্থা ওষুধের দোকানদারকে

দ্য ওয়াল ব্যুরো: ভুল ইঞ্জেকশন দেওয়ার জন্য হাত কেটে বাদ দিতে হয়েছে এক ব্যক্তির! এমনই অভিযোগ উঠল সিউড়িতে (Siuri)। আক্রান্ত ব্যক্তির পরিবারের দাবি, ওষুধের দোকানের গাফিলতির জেরেই এই ঘটনা ঘটেছে। এর ফলে ওষুধের দোকানে রীতিমতো হামলা করেন ওই ব্যক

Siuri: 'ভুল ইঞ্জেকশনে' কাটা গেছে হাত! দাবি পরিবারের, সিউড়িতে হেনস্থা ওষুধের দোকানদারকে

শেষ আপডেট: 24 April 2022 17:14

দ্য ওয়াল ব্যুরো: ভুল ইঞ্জেকশন দেওয়ার জন্য হাত কেটে বাদ দিতে হয়েছে এক ব্যক্তির! এমনই অভিযোগ উঠল সিউড়িতে (Siuri)। আক্রান্ত ব্যক্তির পরিবারের দাবি, ওষুধের দোকানের গাফিলতির জেরেই এই ঘটনা ঘটেছে। এর ফলে ওষুধের দোকানে রীতিমতো হামলা করেন ওই ব্যক্তির পরিবার ও পরিচিতরা। হেনস্থা করেন দোকানদারকে।

জানা গেছে, সিউড়ি ১ ব্লকের কুতুরা গ্রামের বাসিন্দা তপন মালের জ্বর হয়েছিল এই মাসের গোড়ার দিকে। ৬ এপ্রিল তিনি জ্বর নিয়ে সিউড়ি স্টেশন মোড় সংলগ্ন একটি ওষুধের দোকানে যান। অভিযোগ, সেখানেই ওই দোকানের দোকানদার তাঁকে একটি ইঞ্জেকশন দিয়ে দেন।

তপন মালের দাবি, ওই ইঞ্জেকশন নেওয়ার পরেই তাঁর ডান হাত অসাড় হয়ে যায়। ডাক্তারের কাছে গেলে তিনি হাসপাতালে ভর্তি হতে বলেন। সেই মতো সিউড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে অবস্থা খারাপ বহলে সেখান থেকে তাঁকে বর্ধমানে রেফার করা হয়।

পেশায় রাজমিস্ত্রি তপন মাল জানান, বর্ধমানে তাঁর হাতে অপারেশন করা হয় এবং কেটে বাদ দেওয়া হয়। এরপর গতকাল তিনি বাড়ি ফিরে আসেন। আজ সন্ধ্যায় তপন বাবুর পরিবারের লোক ওই ওষুধের দোকানদারের উপর চড়াও হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তপন মালের কথায়, "আমার জ্বর, মাথাব্যথা হয়েছিল। গেলাম দোকানে। ও ইঞ্জেকশন দিল। সঙ্গে সঙ্গে জ্বলতে লাগল। আমি থাকতে পারছিলাম না। ঘরে চলে এলাম। তার পরে সিউড়ি হাসপাতালে ভর্তি হলাম। কোনও কাজ হল না, বর্ধমানে গিয়ে ভর্তি হলাম। হাত কাটা গেল ওখানে। ডাক্তার বলেছেন ভুল ইঞ্জেকশনের জন্যই এমন হয়েছে।"

দোকানদারের দাবি, হাতে ইনফেকশন হয়েছিল ওই ব্যক্তির। তাতেই হাত কাটা গেছে তাঁর। ইঞ্জেকশন তার পরে দেওয়া হয়েছে। দোকানে হুজ্জুতি করে ১০ লক্ষ টাকা দাবি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আজও হাজিরা দিলেন না কেষ্ট, 'গুরুতর অসুস্থ' বলে মেল করলেন আইনজীবীরা


```