
শেষ আপডেট: 7 March 2023 09:56
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: উচ্চমাধ্যমিক ছাত্রীর (higher secondary student) অস্বাভাবিক মৃত্যু (unusual death) ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ভাতারের (Bhatar) বড়বেলুন গ্রামে। মৃতার নাম সোনালি কোড়া (১৮)।
ভাতারের বড়বেলুন গ্রামের বাসিন্দা সোনালি বড়বেলুন মোহিনীমোহন বিদ্যাপীঠের ছাত্রী। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। সোমবার সকালে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে সে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথম ভাতার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হয়। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর।
পরিবার সূত্রে জানা গেছে, সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। পড়াশোনা নিয়ে তার মা সোনালিকে বকাবকি করেছিলেন। তারপরেই অভিমানে বাড়িতে ইঁদুর মারা বিষ খায় সে। অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।
চারশো বছরের ঐতিহ্য মেনে আজও দোল উৎসবে মাতে সুগন্ধার বসু পরিবার