Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

ভারত সেরা বাংলার রূপাঞ্জন, আইআইটি জ্যামে দেশের মধ্যে প্রথম নৈহাটির ছেলে

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগণা: সর্বভারতীয় পরীক্ষায় অভাবনীয় ফলাফল। সাফল্যের নজির গড়লেন নৈহাটির ছেলে রূপাঞ্জন মুখার্জি। আইআইটি গুয়াহাটির ইনস্টিটিউটের অধীনে জয়েন্ট এডমিশন টেস্ট অফ মাস্টার ডিগ্রি (Joint Admission Test for Masters, JAM)

ভারত সেরা বাংলার রূপাঞ্জন, আইআইটি জ্যামে দেশের মধ্যে প্রথম নৈহাটির ছেলে

শেষ আপডেট: 6 April 2023 07:56

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগণা: সর্বভারতীয় পরীক্ষায় অভাবনীয় ফলাফল। সাফল্যের নজির গড়লেন নৈহাটির ছেলে রূপাঞ্জন মুখার্জি। আইআইটি গুয়াহাটির ইনস্টিটিউটের অধীনে জয়েন্ট এডমিশন টেস্ট অফ মাস্টার ডিগ্রি (Joint Admission Test for Masters, JAM) ২০২৩ পরীক্ষায় ম্যাথামেটিক্যাল স্ট্যাটিসটিকসে ৫৯ নম্বর পেয়ে ভারতে প্রথম স্থান (first) অধিকার করেছে বাংলার ছেলে রূপাঞ্জন (Rupanjan Mukherjee)।

মোট ২৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করতে পেরে আপ্লুত রূপাঞ্জন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র জানান,'ভালো ফলাফল করব ভেবেছিলাম। কিন্তু, প্রথম হব ভাবতে পারিনি।' পড়াশোনার জন্য সোশ্যাল মিডিয়ার থেকে দূরত্ব বজায় রেখে চলতেন। সারা দিনে তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করেই এই রেজাল্ট করেছন রূপাঞ্জন। পাশাপশি তিনি জানিয়েছেন, আগামীতে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করতে চান।

নৈহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গিরিশ ঘোষাল রোডের বাসিন্দা রূপাঞ্জন। বাবা মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় একজন শিক্ষক। ছেলের এই সাফল্যে গর্বিত বাবা। তিনি জানিয়েছেন, 'আমার ছেলে পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল। ২০২০ সালে ও পশ্চিমবঙ্গে সপ্তম হয়েছিল। বাবা হিসেবে তো বটেই, রূপাঞ্জনের শিক্ষক হিসেবেও আজ আমার অত্যন্ত গর্বের দিন।'

রূপাঞ্জনের মা রূপালী মুখোপাধ্যায় বলেন,'আমার ছেলে জীবনে যা করতে চায়, তাই করুক। ও যাতে সব কিছুতে সাফল্য পায়, মা হিসেবে এটুকুই চাইব। আমরা ওর পাশে আছি।'

সিকিমের তুষারধসে মৃত্যু কলকাতার যুবকের, বুধবার নতুন করে শুরু উদ্ধারকাজ


```