Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

১৭০০ টাকায় রামলালা দর্শন, উত্তরবঙ্গ থেকে বিশেষ আস্থা স্পেশালে অযোধ্যা নিয়ে গেল আরএসএস

জলপাইগুড়ি রোড স্টেশন থেকে এনজেপি ও মালদহ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় অযোধ্যায় পৌঁছে যাবে এই বিশেষ ট্রেন। রামলালা দর্শন সেরে ৮ ফেব্রুয়ারি জলপাইগুড়ি ফিরবে বিশেষ ট্রেনটি। মাথাপিছু ১৭০০ টাকায় এই যাত্রা।

১৭০০ টাকায় রামলালা দর্শন, উত্তরবঙ্গ থেকে বিশেষ আস্থা স্পেশালে অযোধ্যা নিয়ে গেল আরএসএস

শেষ আপডেট: 5 February 2024 16:29

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: আরএসএসের উদ্যোগে বিশেষ নিরাপত্তায় আস্থা স্পেশালে চেপে রামলালা দর্শনে চললেন উত্তরবঙ্গের প্রায় ১৬০০ মানুষ। সোমবার দুপুরে আলিপুরদুয়ার, কোচবিহার হয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে আসে এই স্পেশাল ট্রেন। জলপাইগুড়ি থেকে এই স্পেশাল ট্রেনে ওঠেন ১৪০ জন। 

জলপাইগুড়ি রোড স্টেশন থেকে এনজেপি ও মালদহ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় অযোধ্যায় পৌঁছে যাবে এই বিশেষ ট্রেন। রামলালা দর্শন সেরে ৮ ফেব্রুয়ারি জলপাইগুড়ি ফিরবে বিশেষ ট্রেনটি। মাথাপিছু ১৭০০ টাকায় এই যাত্রা। যাতায়াত বাবদ এক হাজার টাকা এবং খাওয়া দাওয়া বাবদ ৭০০ টাকা করে নেওয়া হয়েছে প্রত্যেকের কাছে। ৬ তারিখ অযোধ্যা পৌঁছচ্ছে এই বিশেষ ট্রেন।

রামলালার দর্শন ও পুজো দিয়ে ৭ তারিখ ফের অযোধ্যা থেকে রওনা হয়ে ৮ তারিখ জলপাইগুড়ি আসবে ট্রেনটি। উদ্যোক্তাদের তরফে শুদ্ধসত্ত্ব চৌধুরী জানান, ২২ কামরার এই ট্রেনেই নিরামিশ খাবারদাবার রান্নার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, “যাঁর যাঁর ব্যক্তিগত খরচে সবাই যাচ্ছেন। বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে এই ট্রেনে উঠবেন সবাই। তেমনই ব্যবস্থা করা হচ্ছে।”

জলপাইগুড়ি স্টেশন রোড থেকে ট্রেনে ওঠার সময় সুস্মিতা মিনজ বলেন, “রাম মন্দির উদ্বোধনের পর থেকেই রামলালার দর্শনের জন্য উদগ্রীব হয়ে উঠেছিলাম। এবার সেই স্বপ্নই পূরণ হচ্ছে। রামলালাকে পুজো দিয়ে ৮ তারিখ ফিরছি আমরা।” ২২ জানুয়ারি অযোধ্যায় মহা সমারোহে উদ্বোধন হয় রামমন্দিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার। তারপর থেকেই রামলালাকে দর্শনের জন্য অযোধ্যায় ঢল নেমেছে মানুষের।


```