Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

খিদের চোটে কাঁদছিল শিশু! দেওয়ালে মাথা ঠুকে, গলা টিপে মারল পিসেমশাই

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: খিদের জ্বালায় কান্নাকাটি করায় চার বছরের এক শিশুকে (baby) দেওয়ালে মাথা ঠুকে ও গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের (Sonarpur) বেনিয়াবৌ এলাকায়। খুনের অভিযোগ উঠেছে সেই শিশুর পিসেমশাইয়ে

খিদের চোটে কাঁদছিল শিশু! দেওয়ালে মাথা ঠুকে, গলা টিপে মারল পিসেমশাই

শেষ আপডেট: 21 September 2022 09:38

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: খিদের জ্বালায় কান্নাকাটি করায় চার বছরের এক শিশুকে (baby) দেওয়ালে মাথা ঠুকে ও গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের (Sonarpur) বেনিয়াবৌ এলাকায়। খুনের অভিযোগ উঠেছে সেই শিশুর পিসেমশাইয়ের (relative) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার বেনিয়া বৌ এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও এক শিশু। তাকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম প্রসেনজিৎ মণ্ডল।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, এই দুই শিশুকে পিসেমশাইয়ের কাছে রেখে কাজে গিয়েছিল তাদের মা। এদিকে, রাতেরবেলায় খাবার না খেতে পেয়ে দু'জনেই কান্নাকাটি শুরু করে। এতেই রেগে যায় প্রসেনজিৎ। সে তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল। দুই বাচ্চা নাগাড়ে কান্নাকাটি করতেই সে দু'জনের মাথা ধরে দেওয়ালে ঠুকে দেয়। এতে তারা আরও জোরে কাঁদতে শুরু করায় করলে গলা টিপে ধরে অভিযুক্ত।

শিশুদের কান্নার আওয়াজ শুনে ছুটে আসে সেই বাড়ির মালিক হান্নান মণ্ডল ও অন্যান্য প্রতিবেশী। তাঁরা এসেই দরজায় ধাক্কা দিতে শুরু করে। এরপর প্রসেনজিতকে দরজা খোলার কথা বললেও সে রাজি হয়নি। তারপর জোর করে দরজা খুলিয়ে ভিতরে ঢোকেন সবাই। ঘরে গিয়ে সকলে দেখেন কাঁথা মুড়ি দিয়ে দুই শিশুকে শোওয়ানো আছে। এই ভয়াবহ দৃশ্য দেখে তড়িঘড়ি খবর দেওয়া হয় সোনারপুর থানায়।

পুলিশ গিয়ে দুই শিশুকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। অপরজনকে তড়িঘড়ি কলকাতার এনআরএস হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে শিশুটি। এদিকে, ঘটনার পরই গ্রেফতার করা হয় অভিযুক্ত পিসেমশাই প্রসেনজিৎ মণ্ডলকে।

গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে শেয়ালের দল, যখন তখন ঝাঁপিয়ে পড়ছে! আতঙ্ক গোবরডাঙায়


```