ফের ভাইরাল রাণু! এবার উদিত নারায়ণের সঙ্গে রেকর্ড করলেন ডুয়েট গান, দেখুন ভিডিও
দ্য ওয়াল ব্যুরো: তাঁর রানাঘাট স্টেশন থেকে বলিউডের রেকর্ডিং স্টুডিও যাত্রার পর্বটি রূপকথার গল্পের মতোই গিলে খেয়েছেন নেটিজেনরা। কিন্তু এ রূপকথার যেন কোনও শেষ নেই। হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ড করার মুগ্ধতা কাটার আগেই ফের নয়া চমক! রাণুর মুকু
শেষ আপডেট: 30 September 2019 12:07
দ্য ওয়াল ব্যুরো: তাঁর রানাঘাট স্টেশন থেকে বলিউডের রেকর্ডিং স্টুডিও যাত্রার পর্বটি রূপকথার গল্পের মতোই গিলে খেয়েছেন নেটিজেনরা। কিন্তু এ রূপকথার যেন কোনও শেষ নেই। হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ড করার মুগ্ধতা কাটার আগেই ফের নয়া চমক! রাণুর মুকুটে যোগ হল আরও একটি নতুন পালক। এবার উদিত নারায়ণের সঙ্গে গান রেকর্ড করলেন রাণু মণ্ডল। শুধু উদিত নারায়ণই নন, সেই গানে রাণুর সঙ্গে গলা মিলিয়েছেন হিমেশ রেশমিয়া ও পায়েল দেব। সেই গানটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে সেটিও!
রাণু মণ্ডলের হাবভাবই এখন পাল্টে গেছে। তাঁকে দেখলে কে বলবে, কিছু দিন আগেই পথে-ঘাটে গান গেয়ে বেড়াতেন ভবঘুরে রাণু মণ্ডল! এখন রীতিমতো বলিউডি মেজাজ তাঁর। লাইমলাইটের শীর্ষে থাকা রাণু ইংরেজি-হিন্দি ছাড়া নাকি কথাই বলেন না!
এ সবের মধ্যেই গত ২৮ তারিখ লতা মঙ্গেশকরের জন্মদিনেই রেকর্ড করা হল রাণুর নতুন গান। আর সেই রেকর্ডিংয়ের ভিডিও পোস্ট করলেন হিমেশ নিজেই। হিমেশের পোস্টের কিছু ক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। শুনুন সেই গান।
https://www.instagram.com/p/B28PHCtjEjO/?utm_source=ig_embed&utm_campaign=dlfix
হিমেশ রেশমিয়ার সঙ্গে রাণুর গাওয়া ‘তেরি মেরি কাহানি’ সাংঘাতিক জনপ্রিয় হয়েছে। এর পরে ওই একই ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’-এর জন্যই আরও দুটি গান গেয়েছেন রাণু। তৃতীয় গানটি উদিত নারায়ণের সঙ্গে গাইলেন তিনি। ‘ক্যাহে রহি হ্যায় নজদিকিয়া’ নামের এই গানে অবশ্য কেবল উদিত আর রাণু নন, গান গেয়েছেন আরও দু’জন। হিমেশ রেশমিয়া নিজে এবং পায়েল দেব।
কয়েক মাস আগেই ফেসবুকের একটি ভাইরাল পোস্ট তামাম বঙ্গবাসীর কাছে জনপ্রিয় করে তুলেছিল রাণু মণ্ডলকে। নেট-দুনিয়া মুগ্ধ হয়ে শুনেছিল, রানাঘাটের ‘ভিখারিণী’ রাণু মণ্ডলের আশ্চর্য সুন্দর গান। সেই প্রতিভার জোরেই ভবঘুরে, ভিখারিণী, স্টেশন-নিবাসী থেকে রাতারাতি হয়ে উঠেছেন ‘প্লে ব্যাক সিঙ্গার’!
জুলাই মাসের ২০ তারিখে প্রথম সামনে এসেছিল রাণু মণ্ডলের ভিডিও। লতা মঙ্গেশকরের ‘পেয়ার কা নাগমা’ গানটি গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ার ‘সেনসেশন’ হয়ে উঠেছিলেন রানাঘাটের স্টেশন চত্বরের বাসিন্দা রাণু মারিয়া মণ্ডল। সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়েছিল তাঁর কীর্তির কথা। পাশে এসে দাঁড়িয়েছিলেন অনেকে। একাধিক পুজো কমিটির থিম সং-ও গেয়ে ফেলেন রাণু।
সোশ্যাল মিডিয়ায় রাণুর গান শুনেই বেশ মনে ধরেছিল হিমেশের। তিনি তখনই প্রশংসা করেছিলেন গানের। এর পরে একটি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সুপারস্টার সিংগার’-এর মঞ্চে আনা হয়েছিল রাণুকে। সেখানে, তাঁকে দিয়ে গান রেকর্ড করানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন হিমেশ। সেই প্রতিশ্রুতিই পূরণ করলেন তিনি। তাঁর প্রযোজিত ছবিতে বাংলার রাণুকে দিয়ে গান রেকর্ড করালেন হিমেশ।
