Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

কুইজে ট্রাফিকের পাঠ স্কুল পড়ুয়াদের, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ছোট্ট সৌরনীলের মর্মান্তিক মৃত্যু যেন সকলের চোখ খুলে দিয়েছে। বেহালার মর্মান্তিক ঘটনার পরে নড়ে চড়ে বসেছে রাজ্যের পুলিশ প্রশাসন (Police arranged quiz on traffic)। এবার কুইজের মাধ্যমে স্কুল পড়ুয়াদের ট্রাফিক আইন পাঠ দিল

কুইজে ট্রাফিকের পাঠ স্কুল পড়ুয়াদের, দেখুন ভিডিও

শেষ আপডেট: 8 August 2023 10:37

দ্য ওয়াল ব্যুরো: ছোট্ট সৌরনীলের মর্মান্তিক মৃত্যু যেন সকলের চোখ খুলে দিয়েছে। বেহালার মর্মান্তিক ঘটনার পরে নড়ে চড়ে বসেছে রাজ্যের পুলিশ প্রশাসন (Police arranged quiz on traffic)।

এবার কুইজের মাধ্যমে স্কুল পড়ুয়াদের ট্রাফিক আইন পাঠ দিল চন্দননগর পুলিশ (Police arranged quiz on traffic for school students)।

চন্দননগরের (Chandannagar) ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ তাঁর টিম নিয়ে সোমবার হাজির হয়েছিলেন চুঁচুড়া সুকান্ত নগর অনুকুল চন্দ্র স্কুলে। জিটি রোডের পাশেই রয়েছে এই স্কুল। তাই সেখানেও বেহালার মতো দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। তাই সেই ভয়ে এড়াতেই শিক্ষকদের সঙ্গে নিয়ে পড়ুয়াদের ট্রাফিক আইন সম্পর্কে বোঝালেন পুলিশকর্মীরা। কুইজের মাধ্যমে একেবারে খেলার ছলে বুঝিয়ে দিলেন নিরাপদে কীভাবে রাস্তা ঘাটে চলা-ফেরা করতে হবে।

পুলিশের এমন উদ্যোগে স্কুলের প্রধান শিক্ষক হাসমত আলি বলেন, পুলিশের এই উদ্যোগ খুবই ভালো। আমাদেরও অনেক কিছু জানা ছিল না। চেষ্টা করব পড়ুয়াদের এই বিষয়ে সচেতন করতে।

ট্রাফিক আইন মেনে চলা নিয়ে এলাকায় মাইক প্রচার করছে পুলিশ। হেলমেট পড়ার নিয়েও চলছে কড়াকড়ি।

আরও পড়ুন: মোহনায় ইলিশ খুঁজতে গিয়ে কই ভোলা নিয়ে ফিরলেন দিঘার মৎস্যজীবীরা


```