Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

মাঝসমুদ্রে যন্ত্রচালিত নৌকায় বজ্রপাত, মৃত ২ মৎস্যজীবী, গুরুতর আহত আরও ৩

দ্য ওয়াল ব্যুরো: নৌকো নিয়ে মাছ ধরতে গিয়েছিল মন্দারমনি কোস্টাল থানার অন্তর্গত দাদন পাত্রবাড়ের ৭ জন মৎস্যজীবী। সোমবার বিকেল ৩টে নাগাদ আচমকাই ঝড়বৃষ্টির কবলে পড়ে ওই সাতজন মৎস্যজীবীর যন্ত্রচালিত নৌকা। বজ্রপাত হয় নৌকার উপরেই। নিমেষে আগুন ধরে যায়

মাঝসমুদ্রে যন্ত্রচালিত নৌকায় বজ্রপাত, মৃত ২ মৎস্যজীবী, গুরুতর আহত আরও ৩

শেষ আপডেট: 5 August 2019 15:40

দ্য ওয়াল ব্যুরো: নৌকো নিয়ে মাছ ধরতে গিয়েছিল মন্দারমনি কোস্টাল থানার অন্তর্গত দাদন পাত্রবাড়ের ৭ জন মৎস্যজীবী। সোমবার বিকেল ৩টে নাগাদ আচমকাই ঝড়বৃষ্টির কবলে পড়ে ওই সাতজন মৎস্যজীবীর যন্ত্রচালিত নৌকা। বজ্রপাত হয় নৌকার উপরেই। নিমেষে আগুন ধরে যায় নৌকায়। বিকল হয়ে যায় ইঞ্জিন। আতঙ্কের পরিবেশে জ্ঞান হারান দু'জন মৎস্যজীবী। বাকিদের মধ্যে দু'জন জলে পড়ে যাওয়ায় এ যাত্রায় প্রাণে বেঁচে যান। কিন্তু নৌকায় উঠে তাঁরা দেখেন নিথর হয়ে পড়ে আছেন তাঁদের দুই সঙ্গী। দেহে কোনও সাড় নেই। নৌকার মধ্যেই তখন যন্ত্রণায় ছটফট করছেন আরও তিন মৎস্যজীবী। এরপর নৌকার আগুন নিভিয়ে গামছা নাড়িয়ে দূরে থাকা বাকি নৌকাদের সংকেত পাঠায় এই দু'জন মৎস্যজীবী। অন্যান্য নৌকা এসে উদ্ধার করেন সকলকে। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ২ জন মৎস্যজীবীকে। বাকি ৩ জন আশঙ্কাজনক অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, মৃত ২ মৎস্যজীবীর নাম অশোক প্রধান এবং বাপি পণ্ডা। দু'জনেরই বয়স ৩২ থেকে ৩৫-এর মধ্যে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল ৪ তারিখ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণও করা হয়েছিল। যারা পাড়ি দিয়েছিলেন তাঁদেরকে ৪ তারিখের আগেই ফিরে আসতেও বলা হয়েছিল। অনুমান, হাওয়া অফিসের পূর্বাভাস না মেনেই মাছ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন এই সাতজন মৎস্যজীবী।

```