Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বিজেপি-তো কুড়ি-বাইশ, হিন্দুধর্ম লাখ লাখ বছরের: পোস্তায় মমতা

দ্য ওয়াল ব্যুরো: সামনের জনতার অধিকাংশই অবাঙালি। অনেকে বলেন, যাঁরা নাকি ভারতীয় জনতা পার্টির স্বাভাবিক ভোট ব্যাঙ্ক। সেখানে গিয়েই বিজেপি-র বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন পোস্তায় বড়বাজার মার্চে

বিজেপি-তো কুড়ি-বাইশ, হিন্দুধর্ম লাখ লাখ বছরের: পোস্তায় মমতা

শেষ আপডেট: 12 November 2018 14:47

দ্য ওয়াল ব্যুরো: সামনের জনতার অধিকাংশই অবাঙালি। অনেকে বলেন, যাঁরা নাকি ভারতীয় জনতা পার্টির স্বাভাবিক ভোট ব্যাঙ্ক। সেখানে গিয়েই বিজেপি-র বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন পোস্তায় বড়বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যান মমতা। সেই অনুষ্ঠানেই মমতা বলেন, “আমরা আপনাদের পাশে ৩৬৫দিন থাকি। সিপিএম, কংগ্রেস, বিজেপি কেউ থাকে না। আর ভোট এলেই এসে বলে হিন্দিভাষীরা আমাদের ভোট দাও। কেন দেবে? আমরা এই এলাকায় ভোট পাই না। আমি সমীকরণটা বুঝি।” আরও পড়ুন: মায়ে-পোয়ে টাকা ঘুরিয়েছে, আবার আমাকে বলছে: বাঙালি এলাকায় ঝাঁঝালো মোদী মাস দুয়েক আগেই গুজরাটের মাটিতে আক্রান্ত হতে হয়েছিল বিহার, উত্তরপ্রদেশের মানুষদের। একটি শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে উঠেছিল এক বিহারি শ্রমিকের বিরুদ্ধে। ওই শিশুটি ঠাকুর সেনাদের হওয়ায় সারা রাজ্যে রে রে করে নেমে পড়ে তারা। শুরু হয় বিহারি খেদাও। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া মানুষ কার্যত প্রাণ হাতে করে গুজরাট ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তখনই মুখ্যমন্ত্রী বলেছিলেন, “এ গুলো ঠিক হচ্ছে না। আজ যদি বাংলায় গুজরাটের কেউ কোনও ঘটনা ঘটায় তাহলে কি বাংলা থেকে সব গুজরাটিকে চলে যেতে হবে?” এ দিনের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী ওই প্রসঙ্গ টেনে বলেন, “কখনও গুজরাট থেকে বিহারি তাড়াচ্ছে, কখনও অসম থেকে বাঙালিদের তাড়াচ্ছে। এই যে আমরা দীপাবলি পালন করি। এটা কি বিজেপি ক্ষমতায় আসার পর শুরু হয়েছে? নাকি বছরের পর বছর ধরে হয়ে আসছে? হিন্দু ধর্মের জন্ম কি বিজেপি দিয়েছে? বিজেপি-র বয়স তো এই কুড়ি-বাইশ বছর। আর হিন্দু ধর্ম লাখ লাখ বছরের পরম্পরা।” ছত্তীসগড়ের ভোট নিয়েও এ দিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। সোমবারই অনুষ্ঠিত হয়েছে ছত্তীসগড়ের প্রথম দফার ভোট। মাও সমস্যা নিয়ে ছত্তীসগড়ের বিজেপি সরকারকে পোস্তা থেকেই আক্রমণ করেন মমতা। বলেন, “১৫ বছর ধরে একটা রাজ্য চালাচ্ছে আর মাওবাদীদের মোকাবিলা করতে পারছে না। আজকেও বিস্ফোরণ হয়েছে। আমরা দু’বছরে দেখিয়ে দিয়েছিলাম।” এ দিন মুখ্যমন্ত্রীর বক্তৃতার পাল্টা দিতে ছাড়েনি বিজেপি-ও। গেরুয়াবাহিনীর এক মুখপাত্র বলেন, “রাজ্যের মুখমন্ত্রীকে যদি পুজো উদ্বোধনে এসে ভোটের সমীকরণ নিয়ে হিসেবনিকেশ করতে হয়,  তাহলে বোঝাই যাচ্ছে পায়ের তলার মাটি সরছে।” The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```