পাঁশকুড়ায় বাড়ির তালা ভেঙে তিন লক্ষ টাকার চুরি, জামাইষষ্ঠী সেরে ফিরতেই মাথায় হাত যুবকের
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় জামাইষষ্ঠীতে বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে ঘরের যথাসর্বস্ব নিয়ে গেল চোরে। চুরি করতে এসে গৃহস্থের বাড়িতে খাওয়াদাওয়াও সেরে গেছে চোরের দল।
পাঁশকুড়ার বাহারপোতা গ্রামের মহাদেব গুছাইতের বাড়
শেষ আপডেট: 29 May 2020 08:51
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় জামাইষষ্ঠীতে বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে ঘরের যথাসর্বস্ব নিয়ে গেল চোরে। চুরি করতে এসে গৃহস্থের বাড়িতে খাওয়াদাওয়াও সেরে গেছে চোরের দল।
পাঁশকুড়ার বাহারপোতা গ্রামের মহাদেব গুছাইতের বাড়ির লোকজন সপরিবারে জামাইষষ্ঠী সারতে গিয়েছিলেন ঘরে তালা লাগিয়ে। বাড়িতে কেউ না থাকার সুযোগে একদল চোর তালা কেটে বাড়িতে ঢুকে সোনা, চালের বস্তা, আলু পেঁয়াজ, রান্নার মশলা, টিভি-সহ প্রায় তিন লক্ষ টাকার সামগ্রী চুরি করে নিয়ে গেছে। চুরি করতে এসে খাওয়াদাওয়াও করে গেছে চোরের দল।

জেলারই ঘোলবাগুরি গ্রামে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন মহাদেব। তাঁর বাবা মনোরঞ্জন গুছাইত ওই গ্রামে অন্য একটি বাড়িতে থাকেন। ছেলে না থাকলে সকাল-সন্ধ্যা এসে দেখে যান সব ঠিক আছে কিনা। বিকেলে ঘরে তালা লাগিয়ে ছেলেকে ফোন করে সেকথা জানিয়ে দেন। সকালে তিনি ছেলের বাড়িতে এসে দেখেন বাড়ির মূল দরজার তালা খোলা। তখন বাইরে থেকে ডাকাডাকি করে কারও সাড়া না পেয়ে ঘরে ঢোকেন। ঢুকে দেখেন দু’টি ঘরের দু’টি আলমারি ভেঙে সব কিছু নিয়ে গেছে চোরে। খবর দেন ছেলেকে।
খবর দেওয়া হয় পাঁশকুড়া থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে। এর আগে এলাকায় এই ধরনের চুরির ঘটনা না ঘটায় এলাকার লোকজন রীতিমতো আতঙ্কিত। পুলিশ তদন্ত শুরু করেছে তবে এখনও কেউ ধরা পড়েনি।