চালে পোকা, তাও ওজনে কম দেওয়ার অভিযোগে শেওড়াফুলিতে রেশন ডিলারকে বেঁধে রাখল স্থানীয়রা
দ্য ওয়াল ব্যুরো: রেশন নিয়ে রাজ্য জুড়েই একাধিক অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের মতো কিছু জেলায় রেশন বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। সেরকম না হলেও সোমবার রেশন নিয়ে তুমুল অশান্তি হল হুগলির শেওড়াফুলির পিয়ারাপুরপঞ্চায়েত এলাকায়।
পোকা ধরা চা
শেষ আপডেট: 4 May 2020 15:56
দ্য ওয়াল ব্যুরো: রেশন নিয়ে রাজ্য জুড়েই একাধিক অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের মতো কিছু জেলায় রেশন বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। সেরকম না হলেও সোমবার রেশন নিয়ে তুমুল অশান্তি হল হুগলির শেওড়াফুলির পিয়ারাপুরপঞ্চায়েত এলাকায়।
পোকা ধরা চাল তাও আবার ওজনে কম দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে পিয়ারাপুর পূর্ব পাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় রেশন ডিলার গৌতম মণ্ডলকে পিছমোড়া করে বেঁধে রাখল স্থানীয়রা। গ্রামবাসীদের অভিযোগে, সরকার যে পরিমাণ খাদ্যশস্য দেওয়ার কথা ঘোষণা করেছে তা রেশনে দেওয়া হচ্ছে না। চালও অত্যন্ত নিম্নমানের।
রেশন বণ্টন যে প্রক্রিয়ায় হচ্ছে তা নিয়েও ক্ষোভ জানান স্থানীয়রা। তাঁদের বক্তব্য, কিছু পরিচিত মুখকে লাইনের বাইরে গিয়ে চাল, গম দিচ্ছিলেন রেশন ডিলার।
দোকানের বাইরে প্রচুর মহিলা-সহ গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে যায় শ্রীরামপুর থানার পুলিশ। উদ্ধার করা হয় রেশন ডিলারকে।