Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আশা নেই বৃষ্টির, আরও বাড়বে গরম, সঙ্গে আর্দ্রতাও

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির কোনও আশাই নেই। বরং আগামী কয়েকদিনে বাড়বে তাপমাত্রা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা ছিটেফোঁটা। এর ফলে তাপমাত্রায় কো

আশা নেই বৃষ্টির, আরও বাড়বে গরম, সঙ্গে আর্দ্রতাও

শেষ আপডেট: 19 July 2019 10:46

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির কোনও আশাই নেই। বরং আগামী কয়েকদিনে বাড়বে তাপমাত্রা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা ছিটেফোঁটা। এর ফলে তাপমাত্রায় কোনও হেরফের হবে না। শুক্রবার শহরের তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যদিও রিয়েল ফিল ছিল প্রায় ৪২ ডিগ্রির কাছাকাছি। রোদের তেজ আর ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। চড়চড় করে পারদ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে চরম আর্দ্রতার কারণে ঘেমেনেয়ে একসা হচ্ছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। আজ শহরে আর্দ্রতার পরিমাণ ৬৫ শতাংশ। এর আগেও জুলাই মাসে কম বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। কিন্তু গত ১০ বছরের মধ্যে এটাই উষ্ণতম জুলাই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনেও অবস্থার পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি। যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতার পরিমাণও। ছিটেফোঁটা ছাড়া মুষলধারে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই এখনই। আর এই ছিটেফোঁটা বৃষ্টির ফলে তাপমাত্রা মোটেই কমবে না। বরং অস্বস্তি আরও বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার ফলে নিম্নচাপও সৃষ্টি হবে। কিন্তু সুফল মিলবে কেবল ওড়িশাতেই। তেমন বৃষ্টি মোটেই পাবে না দক্ষিণবঙ্গ, জানিয়েছে আলিপুর। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনও দেখা দেয়নি বর্ষা। জুলাই মাস শেষ হতে চললেও দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসবে সে ব্যাপারেও নিশ্চিত ভাবে কিছুই জানায়নি আলিপুর হাওয়া অফিস। ফসলের ক্ষতির আশঙ্কায় চাষিদেরও মাথায় হাত পড়েছে জেলায় জেলায়। গরমে দাপটে নিত্যদিনের ভোগান্তির পাশাপাশি সবজির দাম বাড়বে বলেও আশঙ্কা।

```