Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

চাকরি দেওয়ার নামে ৫ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির প্রাক্তন সম্পাদক

দ্য ওয়াল: ব্যুরো মৎস্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ উঠেছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির প্রাক্তন সম্পাদক সীতারাম মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। পাঁচ লক্ষেরও বেশি আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল সীতারামবা

চাকরি দেওয়ার নামে ৫ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির প্রাক্তন সম্পাদক

শেষ আপডেট: 5 March 2020 16:12

দ্য ওয়াল: ব্যুরো মৎস্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ উঠেছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির প্রাক্তন সম্পাদক সীতারাম মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। পাঁচ লক্ষেরও বেশি আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল সীতারামবাবুর বিরুদ্ধে। বুধবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকার প্রান্তিক বাজার থেকে বুধবার বিকেলে তাঁকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, বর্ধমানেরই খাজা আনোয়ার বেড় এলাকায় সীতারামবাবুর বাড়ি। বৃহস্পতিবার তাঁকে বর্ধমানে আদালতে পেশ করা হয়। সীতারামবাবুকে হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ। অন্যদিকে সীতারামবাবুকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তাঁর আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায়। জামিনের জোরাল বিরোধিতা করেন সরকারী আইনজীবী নারদ কুমার ভুঁইয়া। দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর সীতারামবাবুকে বিচার বিভাগীয় হেয়াফজতের নির্দেশ দেন বিচারক রতন কুমার গুপ্ত। ১৯ মার্চ ফের ধৃতকে আদালতে পেশের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি সীতারাম বন্দ্যোপাধ্যায়ের সইয়ের নমুনা সংগ্রহের জন্য আদালতে আবেদন জানিয়েছেন তদন্তকারী অফিসার। বীরভূমের রামপুরহাটের থানার অন্তর্গত নারায়ণপুরের বাসিন্দা রিঙ্কু দাস অভিযোগ এনেছিলেন সীতারাম বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে আদালতে মামলাও করেন ওই যুবক। রিঙ্কুর কথায়, অনেকদিন ধরেই নানা জায়গায় চাকরির চেষ্টা করছিলেন তিনি। সেই সময়েই সীতারামবাবুর সঙ্গে তাঁর পরিচয় হয়। রিঙ্কু বলেন, নিজেকে প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনের সেক্রেটারি বলে পরিচয় দেন সীতারামবাবু। রিঙ্কুকে মৎস্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বলেন যে চাকরির জন্য ১২ লক্ষ টাকা দিতে হবে। রিঙ্কুর কাছ থেকে অগ্রিম বাবদ ৫ লক্ষ টাকাও নাকি নিয়েছিলেন সীতারামবাবু। রিঙ্কুর অভিযোগ, সীতারামবাবুর বাড়িতেই এসব লেনদেন হয়েছিল। এমনকি শিক্ষাগত যোগ্যতার নথিপত্র নেওয়ার পাশাপাশি রিঙ্কুকে দিয়ে একটি ফর্মেও সই করিয়ে নেন সীতারামবাবু। রিঙ্কুর অভিযোগ, দু’মাসের মধ্যে চাকরি হবে বলে আশ্বাস দেন সীতারামবাবু। এরপর রিঙ্কুর বাড়িতে মৎস্য দফতরের একটি নিয়োগপত্র পৌঁছয়। খোঁজখবর নিয়ে রিঙ্কু জানতে পারেন সেটি জাল। এরপর সীতারামবাবুর বাড়িতে যান রিঙ্কু। সেখানে সীতারামবাবু তাঁকে আশ্বাস দেন যে পুনরায় রিঙ্কুকে নিয়োগপত্র দেওয়া হবে। কিন্তু তারপর বহুদিন কেটে গেলেও চাকরি আর জোটেনি। রিঙ্কুর অভিযোগ, আশেপাশে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন তাঁর মতো আরও অনেকের থেকেই চাকরি দেওয়ার নাম করে সীতারামবাবু টাকা হাতিয়ে নিয়েছেন। রিঙ্কু আরও জানিয়েছেন, যে তাঁকে সীতারামবাবু একটি চেক দিয়েছিলেন। কিন্তু সেটি বাউন্স করেছে। সূত্রের খবর, এর আগেও সীতারাম বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চেক বাউন্সের মামলা রয়েছে।

```