Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এনআরসি, নাগরিকত্ব আইন বিরোধী মিছিল পাহাড়ে, নেতৃত্বে বিনয় তামাং, অনিল থাপা

দ্য ওয়াল ব্যুরো: এনআরসি ও নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ চলছে রাজ্যজুড়ে। বাদ নেই পাহাড়ও। রবিবার কার্শিয়াং থেকে শিলিগুড়ি পর্যন্ত মিছিল করল গোর্খা জনমুক্তি যুবমোর্চা ও গোর্খা টেরিটরি অথরিটি ( জিটিএ )। মিছিলে উপস্থিত ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চা

এনআরসি, নাগরিকত্ব আইন বিরোধী মিছিল পাহাড়ে, নেতৃত্বে বিনয় তামাং, অনিল থাপা

শেষ আপডেট: 5 January 2020 11:27

দ্য ওয়াল ব্যুরো: এনআরসি ও নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ চলছে রাজ্যজুড়ে। বাদ নেই পাহাড়ও। রবিবার কার্শিয়াং থেকে শিলিগুড়ি পর্যন্ত মিছিল করল গোর্খা জনমুক্তি যুবমোর্চা ও গোর্খা টেরিটরি অথরিটি ( জিটিএ )। মিছিলে উপস্থিত ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং ও জিটিএ চেয়ারম্যান অনিত থাপা। এদিন কার্শিয়াং টাউন থেকে সকাল সাড়ে ৮টা নাগাদ এই মিছিল শুরু হয়। তারপর সেই মিছিল মহানদী, তিনধারিয়া, এনএইচ ৫৫ হয়ে শেষ হয় শিলিগুড়ি শহরে। এই মিছিলে মোর্চা ও জিটিএ ছাড়াও যোগ দিয়েছিলেন বহু সাধারণ মানুষ। প্রত্যেকের হাতেই ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল নো এনআরসি, নো সিএএ। এছাড়াও এই দুই আইনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছিল মিছিল। মিছিল শেষ হওয়ার পর গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং বলেন, "মানুষের স্বার্থ বিরোধী এই বিল পাহাড়ের মানুষ মানছে না। পাহাড় ও পাদদেশ এলাকায় কিছুতেই এই বিল লাগু করতে দেওয়া হবে না। মানুষের এই বিক্ষোভই বুঝিয়ে দিচ্ছে মানুষ কতটা এই আইনের বিরুদ্ধে।" জিটিএ চেয়ারম্যান অনিত থাপা বলেন, "এই মিছিল দিয়ে আন্দোলনের শুরু হল। এরপরেও লাগাতার আন্দোলন হবে পাহাড়ে। সবাই যোগ দেবেন এই বিক্ষোভ মিছিলে।" এর আগে ২৮ ডিসেম্বর প্রথম দার্জিলিং থেকে কার্শিয়াং পর্যন্ত এনআরসি ও নাগরিকত্ব আইন বিরোধী মিছিল হয়েছিল। ২১ জানুয়ারি পাহাড়ে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে মিলে তৃণমূলের যৌথ মিছিলে নেতৃত্ব দেবেন মমতা।

```