Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

অর্জুন-পুত্র পবনকেই ভাটপাড়ার প্রার্থী করতে পারে বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিক থাকলে ভাটপাড়া উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে লড়বেন অর্জুন সিং-এর ছেলে পবন সিং। সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের সঙ্গে অর্জুনের বৈঠকের পর দিল্লিতে নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বার শুধু বাকি দিল্লির সিলমোহর। চার বার

অর্জুন-পুত্র পবনকেই ভাটপাড়ার প্রার্থী করতে পারে বিজেপি

শেষ আপডেট: 25 April 2019 09:40

দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিক থাকলে ভাটপাড়া উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে লড়বেন অর্জুন সিং-এর ছেলে পবন সিং। সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের সঙ্গে অর্জুনের বৈঠকের পর দিল্লিতে নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বার শুধু বাকি দিল্লির সিলমোহর। চার বারের বিধায়ক অর্জুন। প্রবল বাম জমানাতেও ভাটপাড়া জিতে নিয়েছিলেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের ‘স্ট্রং ম্যান।’ কিন্তু এ বার তিনি বিজেপি-তে যোগ দিয়ে লোকসভার প্রার্থী হয়েছেন। তাই দল বদলানোর জন্য বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছে তাঁকে। উপনির্বাচনে তাই ছেলেকেই ময়দানে নামিয়ে বাজিমাত করতে চাইছেন দোর্দণ্ডপ্রতাপ এই নেতা। ইতিমধ্যেই সিউড়ির জনসভা থেকে ভাটপাড়ার তৃণমূল প্রার্থী হিসেবে মদন মিত্রের নাম ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ব্যারাকপুর লোকসভার পাশাপাশি, এই উপনির্বাচনও নজর কেড়ে নিচ্ছে রাজনৈতিক মহলের। বিজেপি-র একটা অংশের কর্মীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ রয়েছে বলেও জানা গিয়েছে। তবে রাজ্য নেতৃত্ব এটা স্পষ্ট করে দিয়েছেন, ওখানে অর্জুনের মতামতকে বাদ দিয়ে প্রার্থী করলে হিতে বিপরীত হবে। অনেকের মতে, ছেলের লড়া মানে অর্জুনের নিজের লড়া। তাঁর নিজস্ব যে বাহিনী রয়েছে তাঁরাই ভট করাতে নামবেন ময়দানে। উল্টোদিকে মদন মিত্রের মতো পোড় খাওয়া নেতা। তাঁরও সাংগঠনিক দক্ষতা কম নয়। রাজনৈতিক মহলের অনেকেই বলেন, এখনও মদন মিত্র একটা হাঁক পাড়লে কলকাতা শহরে বিশ হাজার জমায়েত করে দিতে পারেন। ফলে লড়াই একেবারে সেয়ানে সেয়ানে। যদিও অর্জুন-পুত্রকে প্রার্থী করা নিয়ে টিপ্পনি কাটতে ছাড়ছে না তৃণমূল। শাসক দলের এক নেতা বলেন, “নরেন্দ্র মোদী, অমিত শাহরা মঞ্চে দাঁড়িয়ে পরিবারতন্ত্র নিয়ে বড় বড় ভাষণ দেন। এটা কি পরিবারতন্ত্র নয়?” শাসক দলের নেতাদের কথায়, “অর্জুন যতই আস্ফালন দেখান না কেন, তৃণমূল কগ্রেসের সব নেতার মতোই উনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতেই আলোকিত ছিলেন। মমতার ছবি এবং জোড়া ফুল সিম্বল না থাকলে তিনি যে জিরো, সেটা ২৩ তারিখ বুঝে যাবেন বাপ-বেটা দু’জনেই।”

```