Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

শ্রীলেখা ‘মেরেই ফেলবেন’ রেড ভলান্টিয়ার শশাঙ্ককে, রাগে ফুঁসছেন অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলেখা মিত্রের সঙ্গে ডেটে যাওয়ার সুযোগ বলে কথা! পেয়েই একেবারে লুফে নিয়েছিলেন শশাঙ্ক ভাভসার। কথা অনুযায়ী অসহায় এক পথ কুকুর দত্তক নিয়েছিলেন তিনি। আর নিজের দেওয়া কথা রেখেছিলেন শ্রীলেখাও। নির্দিষ্ট দিনে ডেটে গিয়েছিলেন তিনি ‘র

শ্রীলেখা ‘মেরেই ফেলবেন’ রেড ভলান্টিয়ার শশাঙ্ককে, রাগে ফুঁসছেন অভিনেত্রী

শেষ আপডেট: 24 August 2021 10:25

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলেখা মিত্রের সঙ্গে ডেটে যাওয়ার সুযোগ বলে কথা! পেয়েই একেবারে লুফে নিয়েছিলেন শশাঙ্ক ভাভসার। কথা অনুযায়ী অসহায় এক পথ কুকুর দত্তক নিয়েছিলেন তিনি। আর নিজের দেওয়া কথা রেখেছিলেন শ্রীলেখাও। নির্দিষ্ট দিনে ডেটে গিয়েছিলেন তিনি ‘রেড ভলান্টিয়ার’ শশাঙ্ক ভাভসারের সঙ্গেই। ডেট মিটে গেছে, শ্রীলেখাও এখন সুইৎজারল্যান্ডে। আর আচমকাই ‘গায়েব’ হয়ে গিয়েছে শশাঙ্কের জমানতে থাকা সেই বেওয়ারিশ কুকুরটি। সে বেঁচে আছে না মরে গিয়েছে, তাও জানা যাচ্ছে না। সুইৎজারল্যান্ড থেকে এই খবর পাওয়া মাত্র ক্ষোভে ফেটে পড়েছেন শ্রীলেখা। ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন। লিখেছেন, শশাঙ্ক রেড ভলান্টিয়ারের নামে কলঙ্ক। বোঝাই যাচ্ছে, আদৌ কুকুর প্রেমী নন শশাঙ্ক। তিনি বাম নেতাও বটে। এক সময় তিনি ছিলেন উত্তর ২৪ পরগনা এসএফআইয়ের বড় নেতা। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই সিপিএমের অনেকে বলেন। সেই শশাঙ্কই এই কাণ্ড ঘটিয়েছেন। আদতে কুকুরছানা দত্তক নেওয়ার ছুতোয় শ্রীলেখা মিত্রের সঙ্গে ডেটে যাওয়াটাই তাঁর মূল উদ্দেশ্য ছিল। এতে তাঁর যথেষ্ট জনপ্রিয়তাও বেড়েছে। এদিন শ্রীলেখা শশাঙ্ককে উদ্দেশ্য করে তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আমার থেকে যে কুকুরের বাচ্চাটাকে নিলে তার হদিশ দাও। এত বড় আস্পর্ধা! বাচ্চাটাকে রাখতে না পারলে নিয়েছিলে কেন? আমার সাথে ডেটে যাওয়ার লোভে? তোমায় হাতের সামনে পেলে মেরেই ফেলতাম। এমনভাবে ঠকবেন, ঘুণাক্ষরেও টের পাননি, আক্ষেপ করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, কুকুরটার এই পরিণতির জন্য তিনি নিজেও দায়ী। তাই নিজেই নিজেকে ক্ষমা করতে পারবেন না শ্রীলেখা। শ্রীলেখার হুমকি, তিনি গোটা ব্যাপারটার শেষ দেখে ছাড়বেন।

```