দ্য ওয়াল ব্যুরো: দফতর বদল হল বাবুল সুপ্রিয়র। প্রথমবার সাংসদ হয়ে কেন্দ্রের নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছিল তাঁকে। পরে তাঁকে সেখান থেকে পাঠানো হয় ভারি শিল্প দফতরের দায়িত্বে। দ্বিতীয়বার মোদী মন্ত্রিসভায় জায়গা করে নিলেও ফের দফতর বদল করা হল তাঁর। পরিবেশ ও বন দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে গায়ক সাংসদকে। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে দেওয়া হয়েছে নারী ও শিশুকল্যাণ দফতর। ওই দফতরের পূর্ণ মন্ত্রী স্মৃতি ইরানী।
শিল্পাঞ্চল থেকে জেতার কারণেই বাবুলকে গতবার ভারি শিল্পের দায়িতে দেওয়া হয়েছিল। বার্ণপুর থেকে কুলটি, আসানসোল থেকে জামুড়িয়া বর্ধমানের শিল্পতালুক বলতে তাঁর কেন্দ্রই। অনেকের মতে এ বার তাঁকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।
যদিও দেবশ্রীর কেন্দ্র দেখেই তাঁকে দফতর দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অনেকের মতে উত্তরবঙ্গের একাধিক জেলা বাংলাদেশ সীমান্তে হওয়ায় এখানে নারী ও শিশু পাচারের ঘটনা প্রায়ই ঘটে। এ বার ভোটে বাংলায় বিজেপি-র অন্যতম ইস্যুও ছিল নারী ও শিশু পাচার। মনে করা হচ্ছে সব দিক বিবেচনা করেই রায়গঞ্জের সাংসদকে স্মৃতি ইরানির ডেপুটি করা হয়েছে।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-national-amit-shah-gets-home-rajnath-singh-defence-in-pm-modis-cabinet/