Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

মঞ্চে নেই রাজ্যপাল, অভিজিতের ডি লিট শংসাপত্রে সই গ্রিনরুমে, বিক্ষোভ ঠেকাতে কৌশল সোনালির

দ্য ওয়াল ব্যুরো: কৌশল করে রাজ্যপালের হাত দিয়েই নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে ডি লিট সম্মান দিল কলকাতা বিশ্ববিদ্যালয় । প্রবল ছাত্রবিক্ষোভে সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চে উঠতে পারলেন না রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়। কিন্তু

মঞ্চে নেই রাজ্যপাল, অভিজিতের ডি লিট শংসাপত্রে সই গ্রিনরুমে, বিক্ষোভ ঠেকাতে কৌশল সোনালির

শেষ আপডেট: 28 January 2020 09:42

দ্য ওয়াল ব্যুরো: কৌশল করে রাজ্যপালের হাত দিয়েই নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে ডি লিট সম্মান দিল কলকাতা বিশ্ববিদ্যালয় । প্রবল ছাত্রবিক্ষোভে সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চে উঠতে পারলেন না রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়। কিন্তু  পিছনের গ্রিনরুমে বসিয়ে ধনকড়কে দিয়ে শংসাপত্রে সই করিয়ে তা অভিজিৎবাবুর হাতে তুলে দিলেন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যা হয়েছিল, তেমনটাই হল মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়ের গাড়ি ঘেরাও করল পড়ুয়ারা। গো ব্যাক স্লোগানে মুখরিত হল নজরুল মঞ্চের বাইরের চত্বর। দীর্ঘক্ষণ রাজ্যপাল গাড়িতে বসে থাকার পর নেমে পড়েন। হেঁটেই এগোতে থাকেন পিছনের গ্রিন রুমের দিকে। পিছনে যেতে থাকে ছাত্ররা। সিএএ, এনআরসি বিরোধী স্লোগান তুলে ছাত্ররা বলেন, রাজ্যপাল এখানে কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল রাজ্যপাল তথা আচার্যকে। তাঁকে ছাড়াই হয়েছিল সমাবর্তন। কলকাতার সমাবর্তন মঞ্চে তিনি না উঠতে পারলেও তাঁর সই করা শংসাপত্র দেওয়া হল অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যদের। পিছনের গ্রিন রুমে অভিজিৎবাবুকে পাশে নিয়েই শংসাপত্রে সই করেন আচার্য। সোনালিদেবীও ছিলেন ওই ঘরে। রাজ্যপাল টুইট করে বলেন, “উপাচার্য আমার থেকে অনুমতি নিয়েই এই অনুষ্ঠান করেছেন। কারণ এখানে বিশ্ববিদ্যালয়ের একটা সম্মান জড়িয়ে রয়েছে।” অভিজিৎবাবুকে সম্মান জানাতে পেরে তিনি গর্বিত বলে জানান রাজ্যপাল। পিছনের গ্রিন রুমে সই পর্ব হয়ে যাওয়ার পর মঞ্চে আসেন উপাচার্য। ছাত্রদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু ছাত্রদের স্লোগানের জোরে কার্যত চাপা পড়ে যায় উপাচার্যের গলা। এরপর বেগতিক দেখে সোনালি দেবী ঘোষণা করেন, তিনিই অভিজিৎ বিনায়কবাবুর হাতে তুলে দেবেন ডি লিট সম্মান। ছাত্ররা তখন স্টেজের ঠিক নীচে দাঁড়িয়েই বলতে থাকেন, রাজ্যপাল যেন মঞ্চে না আসেন। স্লোগান ওঠে, “গো ব্যাক রাজ্য পাল। ওয়েলকাম অভিজিৎ।” খানিকটা বিরক্ত হয়েই সোনালিদেবী ছাত্রদের উদ্দেশে বলেন, “বললাম তো উনি (পড়ুন রাজ্যপাল) মঞ্চে আসবেন না। আমি দেব ডি লিট।” এরপর করতালিতে ফেটে পড়ে ছাত্ররা। গতকাল সোনালিদেবী ব্যক্তিগত ভাবে রাজভবনে গিয়ে আচার্যকে সমাবর্তনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনিতে আচার্য বৈঠকে ডাকলে উপাচার্যরা প্রায় পাত্তাই দেন না। সেখানে শাসকদলের ঘনিষ্ঠ বলে পরিচিত সোনালিদেবীর রাজভবনে যাওয়াকে তৃণমূল ভালভাবে নেয়নি বলেই মত অনেকের। এদিন দেখা গেল সমাবর্তন অনুষ্ঠান হল। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ডি লিট নিয়ে বক্তৃতাও দিলেন। মঞ্চে উঠলেন না রাজ্যপাল। কিন্তু ঘুরিয়ে তাঁর হাত দিয়েই নোবেলজয়ীকে সম্মান দিল কলকাতা বিশ্ববিদ্যালয়।

```