Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

চোর সন্দেহে নাবালককে গণধোলাই সিউড়িতে

দ্য ওয়াল ব্যুরো: চোর সন্দেহে এক নাবালককে গণধোলাই দিল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ন'টা নাগাদ সিউড়ির সাজানো পল্লীতে একটি দোকানের সামনে ঘোরাফেরা করছিল এক কিশোর। দোকানদারের অভিযোগ, ওই ছেলেটি স

চোর সন্দেহে নাবালককে গণধোলাই সিউড়িতে

শেষ আপডেট: 23 August 2018 14:10

দ্য ওয়াল ব্যুরো: চোর সন্দেহে এক নাবালককে গণধোলাই দিল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ন'টা নাগাদ সিউড়ির সাজানো পল্লীতে একটি দোকানের সামনে ঘোরাফেরা করছিল এক কিশোর। দোকানদারের অভিযোগ, ওই ছেলেটি সুযোগ বুঝে তাঁর দোকানে ঢুকে বিস্কুটের প্যাকেট এবং ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে। সেই সময় তাকে হাতেনাতে ধরে ফেলে দোকানদার। অভিযোগ এরপর ওই কিশোরকে খুঁটির সঙ্গে বেঁধে শুরু হয় বেধড়ক মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ছেলেটির মা। মায়ের সামনেই চলতে থাকে মার। কিল, চড়, লাথি, ঘুষি বাদ যায়নি কিছুই। চোখের সামনে ছেলেকে এ ভাবে মার খেতে দেখে স্থানীয় বাসিন্দাদের হাতে পায়ে ধরে ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতি করতে থাকেন। কিন্তু তাতেও মেলেনি রেহাই। অভিযোগ, এরপর ওই কিশোরকে কান ধরে উঠবোস করান এলাকাবাসীরা। জানা গিয়েছে, গোটা ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

```