Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শিক্ষামন্ত্রীর দেখা নেই, খোঁজ নেয়নি সরকার, দাবিদাওয়া নিয়ে রাজভবনে পার্শ্বশিক্ষিকারা

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষামন্ত্রী কোথায়? বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা অসুস্থ শিক্ষিকাদের (Teachers) খোঁজও নেয়নি সরকার বা সরকারের কোনও নেতা-মন্ত্রী। যে দাবিদাওয়া নিয়ে এত বড় আন্দোলনে সামিল হয়েছিলেন পার্শ্বশিক্ষিকারা, তা এখনও সেই তিমিরেই। বুধব

শিক্ষামন্ত্রীর দেখা নেই, খোঁজ নেয়নি সরকার, দাবিদাওয়া নিয়ে রাজভবনে পার্শ্বশিক্ষিকারা

শেষ আপডেট: 1 September 2021 13:52

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষামন্ত্রী কোথায়? বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা অসুস্থ শিক্ষিকাদের (Teachers) খোঁজও নেয়নি সরকার বা সরকারের কোনও নেতা-মন্ত্রী। যে দাবিদাওয়া নিয়ে এত বড় আন্দোলনে সামিল হয়েছিলেন পার্শ্বশিক্ষিকারা, তা এখনও সেই তিমিরেই। বুধবার পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতৃত্বে পার্শ্বশিক্ষক ও শিক্ষিকাদের কয়েকজন রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন। সূত্রের খবর, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সাধারণ মইদুল ইসলামের নেতৃত্বে আজ রাজভবন-অভিযান করেন শিক্ষিকারা। জমা দেন স্মারকলিপি। রাজভবন থেকে বেরিয়ে সংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষিকারা বলেন, "শিক্ষামন্ত্রীর দেখা নেই। রাজ্য সরকারও এই ব্যাপারে কোনও পদক্ষেপ নেননি। কেন শিক্ষিকারা বিষ খেলেন তা জানতে চাওয়ার প্রয়োজনও বোধ করেননি কেউ, অসুস্থ শিক্ষিকাদের কোনও খোঁজখবর নেওয়া হয়নি সরকারি তরফে। দীর্ঘদিন ধরেই আমরা আন্দোলন করছি। আমরা ভাতা পাই না, কম বেতনে সংসার চলে না। আমি মুর্শিদাবাদে থাকি, আমাকে পাঠানো হয়েছে জলপাইগুড়ির এমন এক জায়গায় যেখানে থাকার ব্যবস্থার অভাব। আমাদের বয়স হয়েছে, এভাবে তিলে তিলে মরার থেকে একেবারে মরা ভাল বলেই মনে করেছি আমরা। বিকাশ ভবনের সামনে গিয়ে বিষ খেয়েছি।" শিক্ষিকাদের দাবি, হয় শিক্ষামন্ত্রী দেখা করে কথা বলুন, না হলে এই আন্দোলন চলবে। অসুস্থ পাঁচ শিক্ষিকাই ঐক্য মঞ্চের সদস্য। শিক্ষকদের এই সংগঠন বেশ কিছু দিন ধরেই শিক্ষকদের বদলি ইস্যুতে আন্দোলন করছে। এর আগে নবান্নের সামনে এমনকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনেও বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। শিক্ষকদের অভিযোগ, আন্দোলন করার শাস্তি হিসেবেই বদলি করে দেওয়া হয়েছে তাঁদের। এই অভিযোগ নিয়েই বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন তাঁরা।  পুলিশ তাঁদের বাধা দিতে গেলে আচমকাই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে অসুস্থও হয়ে পড়েন। পুলিশ পাঁচ জনকেই হাসপাতালে নিয়ে গিয়েছে। ওই পাঁচ জনের মধ্যে এখনও তিনজন শিক্ষিকার অবস্থা গুরুতর বলে জানা গেছে।   পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```