Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

আইএলএফএস দুর্নীতি মামলায় রাজ ঠাকরে হাজিরা দেবেন ইডি দফতরে, দক্ষিণ মুম্বইয়ে ১৪৪ ধারা

দ্য ওয়াল ব্যুরো: আইএলএফএস আর্থিক দুর্নীতি মামলায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনার একাধিক শীর্ষ নেতাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাতেই বৃহস্পতিবার দক্ষিণ মুম্বইয়ের ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা রাজ ঠাকরের। সে কারণেই

আইএলএফএস দুর্নীতি মামলায় রাজ ঠাকরে হাজিরা দেবেন ইডি দফতরে, দক্ষিণ মুম্বইয়ে ১৪৪ ধারা

শেষ আপডেট: 21 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আইএলএফএস আর্থিক দুর্নীতি মামলায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনার একাধিক শীর্ষ নেতাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাতেই বৃহস্পতিবার দক্ষিণ মুম্বইয়ের ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা রাজ ঠাকরের। সে কারণেই ইডি অফিস সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করল মুম্বই পুলিশ। প্রথমার্ধেই রাজের পৌঁছনোর কথা ইডি দফতরে। রাজ ঠাকরে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে বলেছেন, কোথাও কোনও জমায়েত না করতে। তবু মুম্বই পুলিশ সতর্ক। যাতে কোনও ভাবে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। শুধু দক্ষিণ মুম্বই নয়। দাদার সহ সেন্ট্রাল মুম্বইয়ের বহু জায়গায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী। মারাঠা রাজনীতিতে এই এলাকাগুলি এমএনএস-এর দুর্গ বলে পরিচিত। https://twitter.com/ANI/status/1164392792468217861?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1164392792468217861&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fcity%2Fmumbai%2Flive-updates-ed-to-question-raj-thackeray-today-mumbai-tense%2Fliveblog%2F70781450.cms এই মামলায় বুধবার গ্রেফতার হয়েছেন এমএনএস-এর শীর্ষ নেতা সঞ্জীব দেশপাণ্ডে। সন্দীপকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে ইডি। তাঁর পরনে তখন ট্রাউজার আর টি শার্ট। আর টিশার্টের বুকের কাছে লেখা 'ইডিয়ট হিটলার।' ৪৫০ কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। কোহিনুর টাওয়ার নির্মাণে এই বিপুল পরিমাণ টাকা নয়ছয় হয়েছে বলে জানা গিয়েছে। ১৩ জন শীর্ষ এমএনএস নেতার নাম জড়িয়েছে এই কেলেঙ্কারিতে। নাম জড়িয়েছে এমএনএস সুপ্রিমো রাজ ঠাকরেরও। এখন দেখার কখন ইডি দফতরে যান বাল ঠাকরের ভাইপো। কতক্ষণ তাঁকে জেরা করেন গোয়েন্দারা। আর যেদিকে তাকিয়ে জাতীয় রাজনীতি তা হল, জেরা করেই রাজকে ছেড়ে দেবে ইডি? নাকি গ্রেফতার?

```