Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

একরত্তিকে তুলে আছাড়! সাড়ে চারশো টাকার বচসায় সাংঘাতিক কাণ্ড ময়নাগুড়িতে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মাত্র ৪৫০ টাকার জন্য বচসা! সেই বচসা গিয়ে পৌঁছল হাতাহাতিতে। সেই ঝামেলার মাঝে এক শিশু কন্যাকে তুলে আছাড় মারার অভিযোগে সরগরম ময়নাগুড়ি (Maynaguri)। জানা গেছে, ময়নাগুড়ির কুমোর পাড়া এলাকার বাসিন্দা অঞ্জুমা

একরত্তিকে তুলে আছাড়! সাড়ে চারশো টাকার বচসায় সাংঘাতিক কাণ্ড ময়নাগুড়িতে

শেষ আপডেট: 13 August 2022 11:37

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মাত্র ৪৫০ টাকার জন্য বচসা! সেই বচসা গিয়ে পৌঁছল হাতাহাতিতে। সেই ঝামেলার মাঝে এক শিশু কন্যাকে তুলে আছাড় মারার অভিযোগে সরগরম ময়নাগুড়ি (Maynaguri)।

জানা গেছে, ময়নাগুড়ির কুমোর পাড়া এলাকার বাসিন্দা অঞ্জুমা বেগম নিজের প্রয়োজনেই সেলফ হেল্প গ্রুপ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন তিনি। কিন্তু সেই টাকা থেকেই ৫ হাজার টাকা ঋণ চান সেলফ হেল্প গ্রুপের সভানেত্রী। অঞ্জুমা ঠিক করেন ধার নেওয়ার জন্য তাঁকে যে কাঠখড় পোড়াতে হয়েছে সেই বাবদ কিছু টাকা কেটে তবেই সভানেত্রীকে ঋণ দেবেন।

সেই মতোই ৫ হাজার থেকে ৪৫০ টাকা কেটে ঋণ দেন অঞ্জুমা। তাতেই ক্ষেপে যায় সভানেত্রী। কেন কাটা হবে টাকা? সেই নিয়েই রাস্তার মাঝে বচসা শুরু হয়। শনিবার সকালে অঞ্জুমা যখন তাঁর মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে বাইকে করে আসছিলেন তখন হঠাৎই তাঁদের পথ আটকে দাঁড়ান সভানেত্রী স্বামী সোয়েল মহম্মদ ও তাঁর দলবল।

দুই পক্ষের মধ্যে বচসা (Maynaguri Conflict) শুরু হয়। সেই বচসা হাতাহাতির পর্যায়ে যায়। অভিযোগ, অঞ্জুমার স্বামী রুবেল মহম্মদের বাইকের চাবি পুকুরে ফেলে দেন সোয়েল। এমনকি এই বচসার মাঝেই বাইকে বসে থাকা অঞ্জুমার ছোট্ট মেয়েকে তুলে আছাড় মারেন তিনি।

আহত মেয়েকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান অঞ্জুমা ও রুবেল। সেখানেই তাঁর চিকিৎসা হয়। পরে থানায় গিয়ে সোয়েলের নামে লিখিত অভিযোগ দায়ের করেন রুবেল। যদিও রুবেলের নামে মারধরের পাল্টা অভিযোগ করেছেন সোয়েল। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করায় যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ৪


```