Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

মকরে সেই শীত কই! কুড়ির দুয়ারে তাপমাত্রা, আবহাওয়ার বড়সড় বদল

দ্য ওয়াল ব্যুরো: আজ, রবিবার মকর সংক্রান্তি (Makar Sangkranti)। সকাল থেকেই সাগরে মকরস্নানে নেমেছেন কাতারে কাতারে মানুষ। যদিও এটা প্রতিবছরের চেনা দৃশ্য। তবে অন্যান্যবারের মতো চেনা শীত (winter) এবারের সংক্রান্তিতে উধাও। আবহাওয়াবিদদের মতে, ২০১

মকরে সেই শীত কই! কুড়ির দুয়ারে তাপমাত্রা, আবহাওয়ার বড়সড় বদল

শেষ আপডেট: 15 January 2023 04:14

দ্য ওয়াল ব্যুরো: আজ, রবিবার মকর সংক্রান্তি (Makar Sangkranti)। সকাল থেকেই সাগরে মকরস্নানে নেমেছেন কাতারে কাতারে মানুষ। যদিও এটা প্রতিবছরের চেনা দৃশ্য। তবে অন্যান্যবারের মতো চেনা শীত (winter) এবারের সংক্রান্তিতে উধাও। আবহাওয়াবিদদের মতে, ২০১০ সালের পর এবছর এমন 'উষ্ণ' মকরস্নান হচ্ছে। সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে বাংলা (West Bengal)। আকাশও সকালের দিকে মেঘলা। রোদের দেখা মেলেনি। তাপমাত্রাও স্বাভাবিকের অনেকটা উপরে।

West Bengal, winter, Makar Sangkranti

আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ ২৬.৯ ডিগ্রি সেন্টিগ্রেড। মকর সংক্রান্তির দিন এটা রেকর্ড তাপমাত্রা। জানা গেছে, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উপরে রয়েছে তাপমাত্রা। তবে সোম-মঙ্গলবার আবার কিছুটা পারদ পতন হতে পারে। এরপর থেকে ধীরে ধীরে ঠান্ডা কমতে শুরু করবে। বুধবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। এমনকী রাজ্যের উপকূল এলাকায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়েও। তবে ঘন কুয়াশার চাদর এখনই সরছে না। এর সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। উত্তরে মালদহ, দুই দিনাজপুর এবং কোচবিহারে বেশি কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি থাকছে। দৃশ্যমানতাও অনেকটা কমে যেতে পারে। ফলে ট্রেন এবং যান চলাচলে খানিক বিঘ্ন ঘটতে পারে।

রবিবার গঙ্গাসাগরে মকর সংক্রান্তির দিন ভোররাতে ও সকালের দিকে ঘন কুয়াশায় মোড়া থাকবে উপকূলের বিস্তীর্ণ এলাকা। দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামবে। দিন ও রাতের তাপমাত্রাও থাকবে স্বাভাবিকের উপরে। এছাড়াও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে।

West Bengal, winter, Makar Sangkranti

নতুন করে পরপর দুটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। একটি বুধবার ও আর একটি শুক্রবার। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে রয়েছে একটি উচ্চচাপ বলয়। এই উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ-পশ্চিমে বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

বিচে নামবেন না কেউ, আচমকা ঘোষণা গঙ্গাসাগরে! মকরতিথি শুরুর পরেই ভরা জোয়ার


```