Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

স্ত্রী, মেয়েকে হাতুড়ি দিয়ে থেঁতলে খুন করেছেন বাবা, লিলুয়া কাণ্ডে নয়া মোড়

দ্য ওয়াল ব্যুরো: লিলুয়ায় (Lilua) একই পরিবারের তিন জনের রহস্য মৃত্যুর খবর সামনে এসেছিল শনিবার। সেই ঘটনায় এবার চাঞ্চল্যকর মোড়। ভয়াবহ তথ্য উঠে এল তদন্তকারী পুলিশের হাতে। পুলিশের অনুমান, মেয়ের মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করে তাঁকে মেরেছেন খোদ বা

স্ত্রী, মেয়েকে হাতুড়ি দিয়ে থেঁতলে খুন করেছেন বাবা, লিলুয়া কাণ্ডে নয়া মোড়

শেষ আপডেট: 4 October 2021 13:08

দ্য ওয়াল ব্যুরো: লিলুয়ায় (Lilua) একই পরিবারের তিন জনের রহস্য মৃত্যুর খবর সামনে এসেছিল শনিবার। সেই ঘটনায় এবার চাঞ্চল্যকর মোড়। ভয়াবহ তথ্য উঠে এল তদন্তকারী পুলিশের হাতে। পুলিশের অনুমান, মেয়ের মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করে তাঁকে মেরেছেন খোদ বাবাই। সেসময় মেয়ে সম্রাজ্ঞীর স্কুল ড্রেস পরা ছিল, তাই পুলিশ অনুমান করছে, অনলাইনে ক্লাস চলাকালীনই এই কাজ করেছেন সম্রাজ্ঞীর বাবা অভিজিৎ দাস (৪৭)। মালবাজারে ঘরে ঢুকে পড়ল ১৩ ফুটের কিং কোবরা! আশ্রয় নিল জুতোর ব়্যাকে সম্রাজ্ঞী দাসের বয়স ১৩। তাঁর মা দেবযানী দাসকেও রক্তাক্ত ও মৃত অবস্থায় পাওয়া গেছে লিলুয়ার বাড়ি থেকে। রবিবার তাঁদের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়ে পুলিশ জানতে পেরেছিল, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে দেবযানী আর সম্রাজ্ঞীকে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সম্রাজ্ঞীর অনলাইন ক্লাস চলার সময় হাতুড়ি নিয়ে তাঁর দিকে এগিয়ে যান অভিজিৎ। মাথায় হাতুড়ির বাড়ি মেরে থেঁতলে খুন করেন। স্ত্রী দেবযানীকেও একই পদ্ধতিতে খুন করেন তিনি। আর সব শেষে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। শনিবার লিলুয়ার বাড়িতে পুলিশ এসে দরজা ভেঙে দেখে অভিজিতবাবুর দেহ ঝুলছে। মেঝেতে নিথর দেহ পড়ে দেবযানী ও তাঁদের কন্যা সাম্রাজ্ঞীর। পুলিশ সূত্রের খবর, ব্যবসায় মন্দা চলছিল অভিজিতবাবুর। আর্থিক সমস্যা দেখা দিয়েছিল পরিবারে। তাই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি, অনুমান পুলিশের। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```