Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

ডুয়ার্সে ভালুকের জন্য পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: শীত আসতেই চা বাগান লাগোয়া বনবস্তিগুলিতে বারবার হানা দিচ্ছে ভালুক। এই ভালুক ধরতে খাঁচা পেতেছিল বন দফতর। তবে ভালুক নয় সেই খাঁচায় ধরা পড়ল একটি চিতাবাঘ (leopard)। খবর ছড়াতেই মেটেলি ব্লকের কিলকট চা বাগানে ভিড় স্থা

ডুয়ার্সে ভালুকের জন্য পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ

শেষ আপডেট: 26 November 2022 12:24

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: শীত আসতেই চা বাগান লাগোয়া বনবস্তিগুলিতে বারবার হানা দিচ্ছে ভালুক। এই ভালুক ধরতে খাঁচা পেতেছিল বন দফতর। তবে ভালুক নয় সেই খাঁচায় ধরা পড়ল একটি চিতাবাঘ (leopard)। খবর ছড়াতেই মেটেলি ব্লকের কিলকট চা বাগানে ভিড় স্থানীয়দের।

গত বৃহস্পতিবার মাল মহকুমার টুনবাড়ি চা বাগানের ৬ নম্বর সেকশনে ঢুকে পড়েছিল একটি ভালুক (bear)। শ্রমিকরা তখন কীটনাশক স্প্রে করছিলেন। প্রাণ বাঁচাতে ভালুকের মুখেও কীটনাশক স্প্রে করেন শ্রমিকরা। তারপরেই আর দেখা যায়নি ভালুকটিকে। সপ্তাহ দুয়েক আগে ভালুক ঢুকেছিল মেটেলি ব্লকের কিলকট চা বাগানে। সেটিকে ধরতে বাগানের ১২ ও ১৩ নম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় খাঁচা পেতেছিল বন দফতর। শনিবার ভোরে বাগানের মানুষের ঘুম ভাঙে চিতাবাঘের গর্জন শুনে। এরপর তারা খাঁচার কাছে গিয়ে দেখেন একটি চিতাবাঘ খাঁচার মধ্যে ছোটাছুটি করছে।

ভালুকের জন্য পাতা খাঁচায় চিতাবাঘ ধরা পড়ার খবর চাউর হতেই মানুষের ভিড় বাড়তে থাকে। খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডে। এরপর বনকর্মীরা এসে খাঁচা-সহ চিতাবাঘটি গরুমারায় নিয়ে যায়।

মমতা কি অফসাইড ট্র্যাপে ফেলেছেন শুভেন্দুকে, সাফাই দিয়ে ফিরছেন বিরোধী দলনেতা


```