Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ! অল্পের জন্য প্রাণে বাঁচল মঙ্গলকোট গ্রামের খুদেরা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: স্কুলের ছাদ ভেঙে বড়সড় বিপদ ঘটল মঙ্গলকোট গ্রামে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষক থেকে পড়ুয়া। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমানের (East Bardhaman) মঙ্গলকোট গ্রামের দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যা

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ! অল্পের জন্য প্রাণে বাঁচল মঙ্গলকোট গ্রামের খুদেরা

শেষ আপডেট: 30 August 2022 13:37

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: স্কুলের ছাদ ভেঙে বড়সড় বিপদ ঘটল মঙ্গলকোট গ্রামে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষক থেকে পড়ুয়া। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমানের (East Bardhaman) মঙ্গলকোট গ্রামের দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের মিড ডে মিলের সময় ঘটে বিপত্তি।

মঙ্গলবার দুপুরে তখন পড়ুয়ারা মিড ডে মিল খেতে ক্লাসরুমের বাইরে ছিল। হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদের একটি অংশ (School Building Collapsed)। বিকট শব্দ শুনে ছুটে আসেন শিক্ষক থেকে শিক্ষাকর্মীরা। এসে দেখেন, ক্লাসরুমের ছাদের চাঙড় ভেঙে পড়েছে।

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার মঙ্গলকোট ব্লকের মঙ্গলকোট দক্ষিণ পাড়ায় অবস্থিত এই স্কুলটি। ১৯৭৪ সালে এই প্রাথমিক বিদ্যালয়টি তৈরি হয়। মঙ্গলকোট গ্রাম ও তার আশেপাশের গ্রাম থেকে ছেলেমেয়েরা এখানে পড়াশুনা করতে আসে। বর্তমানে এই স্কুলের পড়ুয়া সংখ্যা আড়াইশ। তবে দ্বিতল এই স্কুল ভবনটির অবস্থা খুবই সঙ্গীন।

স্কুল ভবনটির অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। ছাদের একাধিক অংশে ফাটল। এই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ স্কুলের অবস্থার কথা জানিয়ে গ্রামপঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সকলকে লিখিতভাবে চিঠি দেয়। কিন্তু কোনও সুরাহা মেলেনি এতদিন। এদিনের ঘটনার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। বিডিও আফিস থেকে আধিকারিকরা স্থানীয় পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে স্কুল পরিদর্শন করে যান। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান যে, আমদের এই স্কুল প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত রয়েছে। স্কুলটি দীর্ঘদিনের হওয়ায় স্কুলের ছাদের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। আজ স্কুলের ছেলেরা যখন মিড ডে মিল খেতে গিয়েছিল সেই সময় ছাদের বেশ কিছুটা অংশ ভেঙে পড়ে ক্লাস রুমে। ছাত্রছাত্রীরা থাকলে হয়তো বড় বিপদ ঘটে যেত । শুধু তাই নয় আমার স্কুলের একমাত্র অফিস ঘরেও ছাদের একাংশ আজ ভেঙে পড়েছে।

স্কুলভবনের অবস্থা দেখে স্থানীয় অভিভাবকরা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন যে তাঁদের বাড়ির সন্তানদের স্কুলে পাঠাতে চাইছেন না। পড়ুয়ারাও আতঙ্কে রয়েছে, তারা আর স্কুল আসতে চাইছে না। তবে মঙ্গলকোটের বিডিও জানান, খুব শিগগিরই স্কুল সংস্কারের কাজ করা হবে।

ঘণ্টা বাজানোর হাতুড়ি দিয়ে মেরে খুদে পড়ুয়ার মাথা ফাটালেন শিক্ষক! কাটোয়ার স্কুলে হুলস্থূল


```