
শেষ আপডেট: 5 April 2023 06:08
দ্য ওয়াল ব্যুরো: হাওড়া ও রিষড়ার (Rishra) অশান্তি নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার। তারপর হুগলির জনপদটির কথা উল্লেখ করে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করল আদালত।
এদিন আদালত রাজ্য সরকারকে জানিয়েছে, ডায়মন্ড হারবারের জেলা জজের পরিবার রিষড়ায় থাকে। তাঁরা সেখানে নিরাপদ বোধ করছেন না৷ বিচারক পুলিশকে জানানোর পরেও কোনও ব্যবস্থা হয়নি। ডায়মন্ড হারবারের জেলা জজ স্বয়ং চিঠি লিখে হাইকোর্টকে এ কথা জানিয়েছেন।
হাইকোর্ট রাজ্যের উদ্দেশে আরও বলেছে, সাধারণ মানুষ যাতে সুরক্ষিত অনুভব করেন তার জন্য পাকাপাকি বন্দোবস্ত করুন। প্রয়োজনে প্যারা মিলিটারি ফোর্সের সাহায্য নেওয়া হোক।
গোটা বিষয়টি শোনার পর রাজ্যের তরফে বলা হয়েছে, পুলিশ কর্তা ও প্রশাসনের সঙ্গে কথা বলে আদালতকে বেলা ১২টায় সবটা জানানো হবে।
মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোস রিষড়ায় পৌঁছেছিলেন। রাজ্যপালকেও সাধারণ মানুষ তাঁদের বিপন্নতার কথা জানিয়েছিলেন। অনেকের মতে, হাইকোর্ট এদিন স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে, যে এলাকায় বিচারকের পরিবার সুরক্ষিত নয় সেখানে আর পাঁচটা সাধারণ মানুষের কী অবস্থা তা সহজেই অনুমেয়।
তৃণমূল আমাকেই ভয় পায়, কারণ আমি পরিবর্তন আনতে পারি: দিলীপ ঘোষ