Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

পণের দাবিতে বৌকে পিটিয়ে গর্ভের সন্তান নষ্ট করল শ্বশুরবাড়ি! একবার নয়, ময়নাগুড়িতে নৃশংস কাণ্ড দু'বার

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর থেকেই পণের (Dowry) দাবিতে চলত মারধর (Torture)। অত্যাচারের চোটে গর্ভেই নষ্ট হয়ে গিয়েছিল প্রথম সন্তান। সেই ঘটনার পুনরাবৃত্তি হল আবার। দ্বিতীয়বার সন্তান ধারণের পরেও নির্মমভাবে নির্যাতন করে গর্ভস্থ সন্তানকে মেরে ফেলার

পণের দাবিতে বৌকে পিটিয়ে গর্ভের সন্তান নষ্ট করল শ্বশুরবাড়ি! একবার নয়, ময়নাগুড়িতে নৃশংস কাণ্ড দু'বার

শেষ আপডেট: 18 July 2022 13:39

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর থেকেই পণের (Dowry) দাবিতে চলত মারধর (Torture)। অত্যাচারের চোটে গর্ভেই নষ্ট হয়ে গিয়েছিল প্রথম সন্তান। সেই ঘটনার পুনরাবৃত্তি হল আবার। দ্বিতীয়বার সন্তান ধারণের পরেও নির্মমভাবে নির্যাতন করে গর্ভস্থ সন্তানকে মেরে ফেলার (Miscarriage) অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে।

অভিযুক্ত স্বামীর নাম আশীষ রায়। জানা গেছে, নির্যাতিতা গৃহবধুর বাড়ি ময়নাগুড়ি উত্তর খাগড়াবাড়ি এলাকায়। ২০২০ সালে তাঁর সাথে ময়নাগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের আশিস রায়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পণের দাবিতে চলত অত্যাচার। প্রথমবার সন্তান ধারণ করার পর শ্বশুরবাড়ির লোকের অত্যাচারে গর্ভেই নষ্ট হয়ে যায় সেই সন্তান। তবুও মুখ বুজে সব মেনে সংসার করছিলেন ওই গৃহবধূ। তারপর আবার তিনি সন্তানসম্ভবা হন।

এরপরেই শ্বশুরবাড়ির লোকের মারে আবারও নষ্ট হয়ে যান তাঁর সন্তান। জানা গেছে, এবার নির্যাতনের পর তিনি পালিয়ে পিসির বাড়ি আশ্রয় নেন। বাপের বাড়ির লোক খবর পেয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করে। সোমবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। স্বামী সহ শ্বশুরবাড়ির মোট ৬ জনের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।

দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে আজ অভিযুক্ত আশিস রায়কে গ্রেফতার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। তাকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে। বাকি অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

নিট পরীক্ষা দিতে গিয়ে ব্রা খুলতে বাধ্য করা হল তরুণীকে! কেরলের ঘটনায় নিন্দার ঝড়


```