
শেষ আপডেট: 20 July 2023 14:03
দ্য ওয়াল ব্যুরো: শান্তিপুরের (Shantipur) ২১ বছরের কলেজ পড়ুয়া রাজীব ঘড়ুইয়ের ছেলেবেলা থেকেই ঘুরে বেড়ানোর নেশা। এবার সাইকেলে চড়ে পাড়ি দিলেন কেদারনাথের দিকে।
এবার বেরোলেন কেদারের উদ্দেশে। সুস্থ থাকলে এবং পরিবেশ অনুকুল হলে চারধাম যাত্রাও সেরে নেবেন। শুধু ভ্রমণই নয়, যাত্রা পথে পরিবেশ রক্ষার বার্তাও দেবেন।
রাজীব এই যাত্রায় সব রকমের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর বন্ধুরা। সোমবার নৃসিংহপুর ফেরিঘাট থেকে উত্তরাখণ্ডের দিকে যাত্রা করলেন রাজীব।