
শেষ আপডেট: 23 May 2022 17:40
দ্য ওয়াল ব্যুরো: মহিলা আইসিডিএস সুপারভাইজার (ICDS) নিয়োগের পরীক্ষার ফল ঘোষণা করা হবে শিগগিরই। সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের (PSC) তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এই তথ্য। সেই সঙ্গে রেজাল্ট ঘোষণার পর ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের তারিখও জানিয়ে দেওয়া হয়েছে।
পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ১ জুলাই থেকে শুরু হবে আইসিডিএস (ICDS) সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ার অনলাইন ভেরিফিকেশন পদ্ধতি। তাতে পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁদের নির্দিষ্ট ডকুমেন্ট ওয়েবসাইটে আপলোড করতে হবে।
এই ভেরিফিকেশন পদ্ধতি সম্পন্ন হলে শুরু হবে ইন্টারভিউ। ২৫ জুলাই থেকে মহিলা আইসিডিএস (ICDS) সুপারভাইজার পদের ইন্টারভিউ হবে বলে জানানো হয়েছে।
২০১৯ সালে এই পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। এতদিনে তার ফল প্রকাশ করা হচ্ছে। তবে ঠিক কবে রেজাল্ট বেরোবে সেই তারিখ নিশ্চিত করে এখনও জানানো হয়নি। শুধু বলা হয়েছে খুব শিগগিরই রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে।
