Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

দুর্যোগের সময় দিঘার সাগরপাড়ে বাজবে হর্ন, ঘোষণা হবে সতর্কবাণী

দ্য ওয়াল ব্যুরো: পুলিশ প্রশাসনের নিরাপত্তার কথা ভেবে এবার দিঘায় নতুন ব্যবস্থা নিতে চলেছে সরকার। এখন থেকে ঝড় আসার আগে বা কোনও দুর্যোগের আগে আর সমুদ্র উপকূলে গিয়ে মাইকিং করতে হবে না পুলিশকে। তার বদলে চালু হচ্ছে 'সেন্ট্রালাইজড পাবলিক অ্যাড্রে

দুর্যোগের সময় দিঘার সাগরপাড়ে বাজবে হর্ন, ঘোষণা হবে সতর্কবাণী

শেষ আপডেট: 4 June 2023 11:30

দ্য ওয়াল ব্যুরো: পুলিশ প্রশাসনের নিরাপত্তার কথা ভেবে এবার দিঘায় নতুন ব্যবস্থা নিতে চলেছে সরকার। এখন থেকে ঝড় আসার আগে বা কোনও দুর্যোগের আগে আর সমুদ্র উপকূলে গিয়ে মাইকিং করতে হবে না পুলিশকে। তার বদলে চালু হচ্ছে 'সেন্ট্রালাইজড পাবলিক অ্যাড্রেস সিস্টেম'। শুধু পুলিশ নয়, পর্যটকদেরও এতে সুরক্ষা আরও বাড়বে বলে জানা গিয়েছে।

এমনিতে সমুদ্র উপকূলে পর্যটকদের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়ে বড়সড় জীবনের ঝুঁকি নিতে হয় পুলিশকে। ঘূর্ণিঝড় বা অন্যান্য দুর্যোগের আগে গাড়ি বা বাইকে চেপে তাঁরা টহল দেন উপকূল এলাকায়। এতে যে কোনও সময় তাঁরাও বিপদে পড়তে পারেন। সেটাই ভাবিয়েছে প্রশাসনকে। তাই অবিলম্বে এতদিন ধরে চলা এই পুরনো নিয়ম এবার বন্ধ করতে চলেছে সরকার।

সূত্রের খবর, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, কেন্দ্রীয়ভাবে কোনও অফিসে থাকবে 'অডিও কলিং সিস্টেম'। থাকবে শক্তিশালী অ্যামপ্লিফায়ার। আর উপকূলজুড়ে লাগানো হবে ওয়েদার প্রুফ হর্ন। এই পাবলিক অ্যাড্রেস সিস্টেমটি সরাসরি রাজ্যের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে কাজ করবে। ভবিষ্যতে যখন কোনও দুর্যোগ আসবে, তখন আর উপকূলে না নেমে সেই অফিসগুলি থেকেই যাবতীয় বার্তা ঘোষণা করা হবে। জানা গিয়েছে, দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থাকে দ্রুত এই ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর।

এই কাজে দীঘা উপকূলের বিস্তীর্ণ এলাকা ফাইবার অপটিক কেবল দিয়ে মুড়ে ফেলা হবে। সমস্ত ঘাটেই থাকবে সিসি ক্যামেরা। সেগুলির মাধ্যমে ওই কেন্দ্রীয় অফিস থেকে নজরদারি চলবে। দুর্যোগের সময় কোনও পর্যটক সমুদ্রে নামার চেষ্টা করলে, তা সঙ্গে সঙ্গে ওই মাইকের মাধ্যমে সতর্ক করা হবে। এতেও কাজ না হলে খবর দেওয়া হবে কাছাকাছি থাকা ওয়াচ টাওয়ারে।

একটা আমের দাম সাড়ে ১০ হাজার! দুবরাজপুরে নিলামে উঠল লাল টুকটুকে ‘মিয়াজাকি’


```