Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ওড়ার জন্য তৈরি রেজাউলের হেলিকপ্টার, দু’বছরের চেষ্টা সফল হবে কি! অপেক্ষায় নাদনঘাট

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: একবার রাজ্যপাল এসেছিলেন নবদ্বীপে (Nabadwip)। হেলিপ্যাড তৈরির জন্য দু’গাড়ি মাটি ফেলেছিলেন রেজাউল শেখ। না রাজ্যপালকে দেখতে পাননি, কিন্তু হেলিকপ্টারটা (Helicopter) কীভাবে যেন মাথায় গেঁথে গিয়েছিল। তারপর কেটে গে

ওড়ার জন্য তৈরি রেজাউলের হেলিকপ্টার, দু’বছরের চেষ্টা সফল হবে কি! অপেক্ষায় নাদনঘাট

শেষ আপডেট: 6 September 2023 07:52

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: একবার রাজ্যপাল এসেছিলেন নবদ্বীপে (Nabadwip)। হেলিপ্যাড তৈরির জন্য দু’গাড়ি মাটি ফেলেছিলেন রেজাউল শেখ। না রাজ্যপালকে দেখতে পাননি, কিন্তু হেলিকপ্টারটা (Helicopter) কীভাবে যেন মাথায় গেঁথে গিয়েছিল। তারপর কেটে গেছে বেশ কয়েকটা বছর। কিন্তু হেলিকপ্টারের ভূত নামেনি।

বছর দুয়েক হল সেই কাজ শুরু করেছেন তিনি। এবং এগিয়েও গেছেন অনেকটাই। এখন নাদনঘাটের রেজাউল শেখের কীর্তি দেখে চোখ রীতিমতো কপালে উঠেছে এলাকার মানুষের। প্রত্যন্ত গ্রাম ঘোলায় বসে নীরবেই আস্ত একটি হেলিকপ্টার বানিয়ে ফেলেছেন রেজাউল। বাড়ি সংলগ্ন জমিতে রয়েছে হেলিকপ্টারটি (Helicopter)। টেস্ট রাইডের প্রস্তুতিও সাড়া। রেজাউল বললেন, “অনেকের অনেক প্রশ্ন, অনেক কৌতুহল। আবার নানা টিপ্পনীও সইতে হচ্ছে। কিন্তু আমি নাছোড়। হেলিকপ্টার ওড়াবই।”

২০২১ সালে মহারাষ্ট্রের মুন্না বানিয়েছিলেন হেলিকপ্টার। তবে সফল হননি। কিন্তু হাল ছাড়ার বান্দা নন রেজাউল। হাতুড়ি-হাম্বার-গ্রাইন্ডার আর ওয়েল্ডিং মেশিন এই তাঁর সম্বল। তা দিয়েই হেলিকপ্টার তিনি ওড়াবেনই। পেশায় মোটর মেকানিক রেজাউল। বললেন, “এটা ডেমো টাইপ। সফল হলে আরও বড় স্বপ্নপূরণের লক্ষ্য রয়েছে।”

দু'বছর আগে কাজ শুরু। এর মধ্যে বেড়ে গেছে অনেক খরচ। বেল্ট সিস্টেম করেছিলেন আগে। তা বাতিল হয়েছে। যত দিন গড়াচ্ছে ততই খরচ বাড়ছে। সেটুকু মানিয়ে নিয়েই এগোচ্ছেন রেজাউল। জানালেন, হেলিকপ্টার তৈরির জন্য কোনও প্রশিক্ষণ নেননি তিনি। মেকানিক হিসেবে যে অভিজ্ঞতা, সেটাকেই কাজে লাগাচ্ছেন। ইতিমধ্যেই বেশ দাঁড়িয়ে গেছে রেজাউলের হেলিকপ্টার।

রেজাউল জানালেন, রাষ্ট্রপতি থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী, সবাইকেই চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন তিনি। সবাই তাঁকে এই কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর কথায়, ৫০ মিটার পর্যন্ত ট্রায়ালে পারমিশন লাগে না। সেই লক্ষ্যেই এগোচ্ছেন তিনি। আর সত্যিই রেজাউলের কপ্টার আকাশে ডানা মেলে কিনা সেইদিকেই তাকিয়ে আছেন নাদনঘাটের মানুষ।

আরও পড়ুন: উলুবেড়িয়ায় স্বর্ণব্যবসায়ীকে গুলি, বাইক-সোনাদানা নিয়ে পালাল ডাকাতরা


```