
শেষ আপডেট: 28 November 2022 12:04
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ল একই পরিবারের ৮ জন (Food Poison)। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভাতারের (Bhatar) মুরারিপুর গ্রামে। রবিবার ভাতারের ওই গ্রামে নবান্ন অনুষ্ঠান ছিল।
খাওয়াদাওয়া সেরে রাতে ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা। রাত দু’টো নাগাদ তারা অসুস্থ বোধ করেন। পরিবারের একজনের পর একজন অসুস্থ হয়ে পড়তে থাকেন। তাদের ধারণা নবান্ন অনুষ্ঠানের খাবার খেয়েই এমন ঘটনা।
পশ্চিমবঙ্গের ৮৬% পুরুষের বন্ধ্যত্বের ঝুঁকি আছে, কমছে স্পার্ম কাউন্ট, কেন?
সোমবার ভোরে পাড়া-প্রতিবেশীরা অসুস্থদের উদ্ধার করে ভাতার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বর্তমানে অসুস্থরা সেখানেই চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে খবর অসুস্থদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি ওই পরিবারের বাকি সদস্যদের শারীরিক অবস্থা জানতে স্বাস্থ্য দফতরের কর্মীরা গ্রামে পৌঁছেছে।
অসুস্থরা হলেন বংশীধর ঘোষ, অশেষ ঘোষ, বিজলী ঘোষ, রাজলক্ষ্মী ঘোষ, টিনা ঘোষ, অনন্যা ঘোষ, লোকনাথ ঘোষ, অপর্ণা ঘোষ। সকলের মুরারীপুর গ্রামের বাসিন্দা। অসুস্থদের মধ্যে পাঁচ জন মহিলা ও তিনজন পুরুষ। এখন নবান্নের মরসুম চলছে। নতুন চাল ঘরে ওঠার পর অগ্রহায়ণ মাসে বাড়ি বাড়ি হয় নবান্ন। সেই ভোজ খেয়ে একই পরিবারের আটজন অসুস্থ হয়ে পড়ায় চিন্তার মেঘ গোটা এলাকায়।