Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

স্বাস্থ্যকর্মী সেজে অভিজাত আবাসনের ফ্ল্যাটে লুঠ! নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: স্বাস্থ্যকর্মী সেজে অভিজাত আবাসনের একটি ফ্ল্যাটে লুঠপাট চালালো দুষ্কৃতী (Flat Loot)। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুরের (Durgapur) ভিরিঙ্গি এলাকায়। আবাসিকদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে নিরাপত্তারক্ষীকে

স্বাস্থ্যকর্মী সেজে অভিজাত আবাসনের ফ্ল্যাটে লুঠ! নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

শেষ আপডেট: 15 November 2022 15:34

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: স্বাস্থ্যকর্মী সেজে অভিজাত আবাসনের একটি ফ্ল্যাটে লুঠপাট চালালো দুষ্কৃতী (Flat Loot)। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুরের (Durgapur) ভিরিঙ্গি এলাকায়।

আবাসিকদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে নিরাপত্তারক্ষীকে স্বাস্থ্যকর্মীর পরিচয় দিয়ে এক ব্যক্তি আবাসনে ঢুকে ছিল। এরপর সেখানের একটি ফ্ল্যাটে হানা দেয় সে। ওই ফ্ল্যাটে এক দম্পতি তাঁদের সন্তানকে নিয়ে থাকেন। সেই সময় ফ্ল্যাটের কর্তা বাড়িতে ছিলেন না। কলিংবেল বাজালে মালিকের স্ত্রী দরজা খোলেন।

ওই ব্যক্তি তাঁকেও স্বাস্থ্যকর্মীর পরিচয় দেন। বলে, সার্ভে করতে এসেছে। এরপরে মহিলার কাছে জল খেতে চায়। বাড়িতে ঢুকতে দিলে সেই সময় আগ্নেয়াস্ত্র বের করে প্রাণের মারার হুমকি দেয়। মহিলার গয়না খুলে নিয়ে হাত-পা বেঁধে দেয়। এরপর চম্পট দেয়। মহিলার চিৎকার শুনে পাশের ফ্ল্যাটের লোকেরাও ছুটে আসেন। ততক্ষণে আবাসন থেকে বেরিয়ে যায় ওই দুষ্কৃতী। আবাসনের বাসিন্দারা তড়িঘড়ি পুলিশে খবর দেন। খবর দেওয়া হয় মহিলার স্বামীকেও।

শুভেন্দুর মেসেজ দেখালেন অভিষেক, মানসিক চিকিৎসার পরামর্শ বিরোধী দলনেতাকে

এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্ক ছড়ায় এলাকায়। আবাসনের বাসিন্দারাও নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন। লুঠ হওয়া ফ্ল্যাটের পাশেই থাকে সুমিতা দে। সুমিতা দেবী জানিয়েছেন, এক-দেড় বছর আগেও এমনই একটি ঘটনার সম্মুখীন হয়েছিলেন তাঁরা। সেই সময় তাঁর স্বামী বাড়িতে উপস্থিত ছিলেন। দুষ্কৃতী পালিয়ে যাওয়ার আগেই তাকে ধরে ফেলেছিলেন তাঁরা। কিন্তু ফের একবার এমন ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। আবাসনের নিরাপত্তা জন্য যে এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

তাঁর দাবি, ওই এজেন্সি কোনও প্রশিক্ষণ প্রাপ্ত লোক দেয়নি তাই এমন ঘটনা ঘটে গেল। এদিকে নিরাপত্তারক্ষীর দাবি, তিনি এই আবাসনে নতুন এসেছেন। স্বাস্থ্যকর্মীর পরিচয় দেওয়ায় তিনি ওই ব্যক্তিকে আবাসনের অন্দরে ঢুকতে দিয়েছিলেন।
আবাসনের বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে তারা।


```