Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

রিষড়ার বিদ্যুৎ পর্ষদের সাব স্টেশনে আগুন, দাউদাউ করে জ্বলছে ট্রান্সফরমার

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রিষড়ার (Rishra) রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাব স্টেশনের ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ। দিল্লি রোডের ওপর রাজ্য বিদ্যুৎ প

রিষড়ার বিদ্যুৎ পর্ষদের সাব স্টেশনে আগুন, দাউদাউ করে জ্বলছে ট্রান্সফরমার

শেষ আপডেট: 4 April 2023 11:27

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রিষড়ার (Rishra) রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাব স্টেশনের ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ।

দিল্লি রোডের ওপর রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাব স্টেশনে মঙ্গলবার দুপুরে আচমকাই আগুন লাগে। প্রথমে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান স্থানীয়রা। সেই আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়তে থাকে। খবর দেওয়া হয় দমকলকে।

পরপর দমকলের ইঞ্জিন চলে আসে ঘটনাস্থলে। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন বিকেল পৌনে চারটে নাগাদ অবধিও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

দমকল সূত্রে খবর, যেখানে আগুন লেগেছে সেখানে অনেক জ্বালানি মজুত ছিল। সেখান থেকেই আগুন ছড়াতে থাকে। সেই কারণেই আগুনকে নিয়ন্ত্রণে আনা মুশকিল হয়ে যাচ্ছে। তবে আগুন যদি তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয় তবে বিরাট বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। কারণ, এই সাব স্টেশন থেকেই বহু জায়গায় বিদ্যুৎ সরবরাহ হয়। তবে অগ্নিকাণ্ডের সঙ্গে সাম্প্রতিক সময়ে রিষড়াতে যে অশান্তির ঘটনা ঘটেছে তার কোনও সম্পর্ক নেই।

রিষড়ার সংঘর্ষে আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে রাজ্যপাল


```