সিপিএম-নির্দল মিলে দেদার ছাপ্পা দিচ্ছে, অভিযোগ কামারহাটির তৃণমূল প্রার্থীর
এ যেন উলটপুরাণ। সিপিএম (CPM) এবং নির্দল প্রার্থীর বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ করলেন কামারহাটি পুরসভার (Kamarahati) ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল (TMC) প্রার্থী খালেদ আহমেদ (Khaled Ahmed)। যাকে সিপিএম প্রলাপ বলে কটাক্ষ করেছে।
এদিন সকাল থেকে ৫ নম্ব
শেষ আপডেট: 27 February 2022 05:27
এ যেন উলটপুরাণ। সিপিএম (CPM) এবং নির্দল প্রার্থীর বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ করলেন কামারহাটি পুরসভার (Kamarahati) ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল (TMC) প্রার্থী খালেদ আহমেদ (Khaled Ahmed)। যাকে সিপিএম প্রলাপ বলে কটাক্ষ করেছে।
এদিন সকাল থেকে ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথে উত্তেজনা দেখা যায়। একটি বুথের সামনে সিপিএম প্রার্থী আফজলের সঙ্গে তৃণমূল প্রার্থী খালেদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী ও র্যাফ।
আরও পড়ুনঃ
কাঁথিতে কার অধিকার প্রতিষ্ঠিত হবে? বিক্ষিপ্ত অশান্তির মধ্যে চলছে ভোট
তৃণমূল প্রার্থী বলেন, "সিপিএম আর নির্দল এক হয়ে গিয়ে একাধিক বুথে দেদার ছাপ্পা দিচ্ছে। আফজল আর রাজু মিলে সব করাচ্ছে।" ১৭ নম্বর বুথের সামনে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী ক্ষোভে ফেটে পড়েন।
নানান কারণেই ১০৮ পুরসভার মধ্যে কামারহাটির দিকে এবার আলাদা নজর রয়েছে। প্রার্থী নিয়ে শাসকদলের কোন্দল, বিক্ষোভ, মদন মিত্র-সৌগত রায়দের বিতণ্ডা--সব মিলিয়ে কামারহাটি এবার অন্য উত্তাপ তৈরি করেছে। গতকাল রাতেও সেখানে শাসকদলের গোষ্ঠী কোন্দলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ভোটের সকালেও সরগরম কামারহাটি।