Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

যতটা গর্জেছিল, ততটা বর্ষালো না সিপিএমের উত্তরকন্যা অভিযান

দ্য ওয়াল ব্যুরো: প্রচার শুরু হয়েছিল অন্তত এক মাস আগে। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে ব্যাপক জমায়েতও করেছিলেন বামকর্মীরা। কিন্তু সাদামাটা জনসভা করেই উত্তরকন্যা অভিযান শেষ করল সিপিএমের কৃষক সংগঠন। বৃহস্পতিবার বেলায় শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে মিছিল

যতটা গর্জেছিল, ততটা বর্ষালো না সিপিএমের উত্তরকন্যা অভিযান

শেষ আপডেট: 26 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রচার শুরু হয়েছিল অন্তত এক মাস আগে। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে ব্যাপক জমায়েতও করেছিলেন বামকর্মীরা। কিন্তু সাদামাটা জনসভা করেই উত্তরকন্যা অভিযান শেষ করল সিপিএমের কৃষক সংগঠন। বৃহস্পতিবার বেলায় শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে মিছিল শুরু করে কৃষক সভা। উত্তরকন্যার দেড় কিলোমিটার আগে ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। কিন্তু পুলিশের সঙ্গে কোনওরকম বিতণ্ডায় না গিয়ে পাশের  খোলা মাঠে জনসভা করে বামপন্থী কৃষক সংগঠন সারাভারত কৃষক সভা। এ দিন মিছিলের নেতৃত্বে ছিলেন কৃষক সভার সর্বভারতীয় সভাপতি অশোক ধাওয়ালে। শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য, সিপিএম নেতা জীবেশ সরকাররাও ছিলেন মিছিলের পুরোভাগে। সভা থেকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অশোক ধাওয়ালে। কৃষি ঋণ মকুবের দাবিতে সারা দেশের কৃষক আন্দোলনের কথাও বলেন তিনি। মহারাষ্ট্রের ঐতিহাসিক লংমার্চ সংগঠিত করা নেতা বলেন, “পাঁচ রাজ্যের ভোটে বিজেপি টের পেয়েছে কৃষকরা কী করতে পারে, মোদীকে গদি থেকে সরাতে আগামী দিনে যে আরও বড় আন্দোলনের প্রস্তুতি চলছে।” মিছিলে আসা কর্মীদের খাওয়ার জন্য কয়েক হাজার বাড়িতে থেকে লক্ষাধিক রুটি সংগ্রহ করেছিলেন সিপিএম কর্মীরা। কিন্তু কর্মসূচির শেষে দেখা গেল, শিলিগুড়ি পুরসভার সাফাই কর্মীরা সেই রুটি ঝাট দিয়ে পরিষ্কার করছে। এই ঘটনায় দলের মধ্যেই গুঞ্জন তৈরি হয়েছে, তাহলে এত রুটি তুলে নষ্ট করার কী দরকার ছিল!    

```