
শেষ আপডেট: 4 November 2021 13:53
চাতালে বেশি মানুষকে দাঁড়ানোর অনুমতি দেওয়া হচ্ছে না। গঙ্গার ঘাটে স্নান করে সরাসরি মন্দিরে প্রবেশ করা যাবে না। দক্ষিণেশ্বর মন্দিরের অছি ও সম্পাদক কুশল চৌধুরী জানিয়েছেন, 'আনলক পর্বে যে সব নিয়ম মেনে মন্দির খোলা হয়েছিল, এখনও সেটা বজায় রাখা হচ্ছে। গোটা দেশের মানুষের আবেগ জড়িয়ে আছে এই মন্দিরের সাথে। তাই কালীপুজোর রাতে কাউকেই পুজো দেওয়া থেকে বিরত করা হয়নি। কোভিড বিধি মেনেই সব কাজ করা হচ্ছে।'
দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে হচ্ছে স্যানিটাইজেশন টানেল পেরিয়ে। একসঙ্গে ১০ জনের বেশি কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে আজ পুজো নেওয়া হবে সারারাত ধরে। যদিও গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
হাওড়ায় হাজার হাতের কালী, বাহন সিংহ! জানেন কী মাহাত্ম্য এই রূপের
এ বার ১৬৭তম বর্ষের পুজোয় দক্ষিণেশ্বরের ভবতারিণীকে সাজানো হবে কথামৃতে বর্ণিত সাবেক গয়নায়। পাশাপাশি সাবেক ধাঁচে পরানো হবে বেনারসিও। এমনটাই জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। তবে এদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত চেনা ভিড় ছিলনা। মন্দিরের কার্যালয়ের কর্মীরা জানালেন, রাতের দিকে ভিড় বাড়তে পারে।
নাটমন্দিরে বসানো হয়েছে ক্যামেরা। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এবার আর প্রসাদ দেওয়া হবে না। পুজো দেওয়া হয়ে গেলেই বেরিয়ে যেতে হবে মন্দির চত্বর ছেড়ে।
রাত তিন প্রহরে হবে ভবতারিণীর পুজো। চলবে স্তোত্রপাঠ। প্রতি বছর কালীপুজোয় বাহারি আলোয় সেজে ওঠে দক্ষিণেশ্বর মন্দির ও প্রাঙ্গণ। এ বার পুজোর আগেই পুরো মন্দির সংস্কার শেষ হয়েছে। বসানো হয়েছে পুরোনো গ্যাসবাতির ধাঁচে আলো।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'